কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১২:৩৬ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৬, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩

গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ড। পুরোনো ছবি
গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ড। পুরোনো ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি সাততলা আবাসিক ভবনের গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে গুরুতর দগ্ধ মিস্ত্রি রাকিবকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অপর দুই শ্রমিক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

দগ্ধরা হলেন- মিস্ত্রি রাকিব (৩৪), তার সহকারী সুমন (২২) ও রাজন (২৩)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি জানান, রাকিবের শরীরের ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। বাকি দুজন সামান্য দগ্ধ হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

হাসপাতালে নিয়ে আসা রাকিবের ভাই সজিব জানান, দক্ষিণ কেরানীগঞ্জের বরইতলা এলাকায় একটি সাততলা আবাসিক ভবনে রাত ৩টার দিকে গ্যাস লাইন পরিষ্কারের কাজ চলছিল। এ সময় ভবনের ওপর থেকে কে বা কারা সিগারেটের আগুন ফেললে গ্যাস লাইনে আগুন ধরে যায়। এতে রাকিবের শরীরে আগুন লেগে যায়।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে রাকিবের দুই সহকারী গ্যাস লাইন বন্ধ করে দেন। তবে এরই মধ্যে রাকিবের শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। পরে তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে রাকিবকে ভর্তি করা হয় এবং অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছর আগে ‘গুম-খুনের শিকার’ যুবক দ্বিতীয় স্ত্রীসহ ধরা

পর্তুগিজ রেফারিকে মেসি— ‘আমাকে অসম্মান করবেন না’

পুলিশের সংকেতেই ফেলে গেল মোটরসাইকেল, রাস্তায় ছড়িয়ে পড়ল ৭ হাজার ইয়াবা

এমপি হান্নান মাসউদের জন্য ঘাটে ফেরানো হলো ফেরি

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন / এফ-৩৫ পেতে আমিরাতের কাছে এস-৪০০ ছাড়ছে তুরস্ক, সায় রাশিয়ার

১০ জন নিয়েও আর্জেন্টিনাকে রুখে অতিরিক্ত সময়ে ম্যাচ নিল সুইজারল্যান্ড

আমরা থাকি বা না থাকি, প্রতিশোধ নেওয়া হবেই: মোজতবা খামেনি

আর্জেন্টিনার বিপেক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন সুইস তারকা

হরমুজ প্রণালি ইস্যুতে কাতারও আলোচনায়

বরিশালে থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার বেড়ে ২৩

১০

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১১

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৪৩০০

১২

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

১৩

খামেনির জানাজায় গেছেন মার্কিন ইনফ্লুয়েন্সাররা, তুমুল বিতর্ক

১৪

এগিয়ে থেকে বিরতিতে গেল আর্জেন্টিনা

১৫

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, জানা যাবে যেভাবে

১৬

সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৭

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন

১৮

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

১৯

নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

২০
X