কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

গ্রেড সুরক্ষাসহ ৬ দফা দাবি সরকারি কলেজশিক্ষকদের

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সরকারিকৃত কলেজ শিক্ষক-কর্মচারী বেতন গ্রেড সুরক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সরকারিকৃত কলেজ শিক্ষক-কর্মচারী বেতন গ্রেড সুরক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

গ্রেড সুরক্ষাসহ ৬ দফা দাবি জানিয়েছেন সরকারি কলেজ শিক্ষক-কর্মচারীরা। আজ বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সরকারিকৃত কলেজ শিক্ষক-কর্মচারী বেতন গ্রেড সুরক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সরকারিকৃত কলেজ শিক্ষক-কর্মচারী বেতন গ্রেড সুরক্ষা কমিটির আহ্বায়ক শামসুল আলম লিখিত বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি কলেজবিহীন প্রতিটি উপজেলায় একটি করে কলেজ জাতীয়করণ করা হয়েছে। ইতিমধ্যে সারা দেশে প্রায় ৩৫০টি কলেজ সরকারিকরণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এসব প্রতিষ্ঠানে সরকারিকরণের কাজ চূড়ান্ত করতে সরকারিকৃত কলেজশিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮ জারি করা হয়।

কিন্তু এই বিধি অনুযায়ী অধিকাংশ শিক্ষক-কর্মচারীর পূর্বে প্রাপ্ত বেতন গ্রেড অবনমন করা হয়েছে, যা বেসরকারি আমলের বেতনের চেয়ে অনেক কম, বিষয়টি খুবই অমানবিক ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। সর্বশেষ শতাধিক কলেজে নিয়োগ প্রক্রিয়া শেষে সপ্তম গ্রেডধারী শিক্ষক ও কর্মচারীরা অবনমনকৃত গ্রেডে প্রায় ৭-১৫ হাজার টাকা কম বেতন-ভাতাদি পাওয়ায় তারা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ছাড়া বেসরকারি আমলে আহরিত লাখ লাখ টাকাও ফেরত দিতে হচ্ছে। পাশাপাশি অবসরকালীন শ্রেণিভেদে ৩০ থেকে ৪০ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হবেন। এরই মধ্যে ৭ হাজার শিক্ষক-কর্মচারী ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

লিখিত বক্তব্যে ৬ দফা দাবি উত্থাপন করেন শামসুল আলম। এসব দাবির মধ্যে রয়েছে আত্তীকরণ বিধিমালা-২০১৮ এর কালো ধারা, উপধারা সংশোধন করে বেসরকারি আমলে এমপিও শিটে প্রাপ্ত বেতন গ্রেড বহাল রাখা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২২ সালের ৬ জুলাই সভার সুপারিশ বাস্তবায়ন করা, গ্রেড সুরক্ষা বাস্তবায়নের অগ্রগতি প্রকাশ করা, সপ্তম গ্রেডধারীদের প্রমোশন দিয়ে সহকারী অধ্যাপকের মর্যাদা দেওয়া, আত্মীকরণ থেকে বেসরকারি আমলের সময়কাল সরকারি হিসেবে নিয়ে পেনশন ও ছুটিসহ অন্যান্য সুবিধা দেওয়া এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া।

এদিকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে গ্রেড সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারিও দেন সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যসচিব সাজেদুর রহমান লিটু, যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দীনসহ অন্যরা।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

১০

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

১১

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

১২

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

১৩

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১৪

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৫

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

১৬

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

১৭

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

১৮

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

১৯

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

২০
X