ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০৪:০৯ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

অফিস কক্ষে কিশোরী ও যুবকের মরদেহ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রাজধানীর ডেমরায় নির্মাণসামগ্রী বিক্রির একটি অফিস কক্ষ থেকে কিশোরী ও যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, এদের মধ্যে কিশোরীর বয়স (১৪) ও যুবকের বয়স (২৬)। শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে ডেমরার কোনাপাড়া এলাকায় ধার্মিকপাড়া মিনি কক্সবাজার নামে পরিচিত এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ী থানার ওসি মফিজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনাপাড়া এলাকার একটি কক্ষ থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন কিশোরী ও একজন যুবক। এদিকে ঘটনাস্থল থেকে বিয়ারের ক্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় আরও একজন অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি আরও জানান, মৃত দুজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় ও মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, গতকাল রাত থেকে আজ ভোরের মধ্যে যে কোনো সময় তাদের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১০

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১১

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১২

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৪

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৫

আবারও দেশে ভূমিকম্প

১৬

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৭

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৮

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৯

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

২০
X