কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে কিশোরীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

জুঁই আক্তারসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা
জুঁই আক্তারসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা

গাজীপুর সিটি করপোরেশনের বাসন এলাকায় বান্ধবীর বাড়ি বেড়াতে গিয়ে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে ওই তরুণীর মা বাদী হয়ে বাসন থানায় গণধর্ষণের মামলা করেন।

শনিবার (৩০ ডিসেম্বর) ভোরে অভিযান চালিয়ে বান্ধবী জুঁই আক্তারসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলো- ভোগড়া বাসন সড়ক এলাকার রমিজ উদ্দিনের ছেলে শাকিল আহমেদ ও রংপুরের পীরগঞ্জের রায়পুর এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে রাকিবুল ইসলাম রাহুল।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সিদ্দিক জানান, গেল বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে বান্ধবীর বাড়িতে বেড়াতে এলে কৌশলে বান্ধবী জুঁই ধর্ষণের শিকার ওই তরুণীকে ধর্ষক শাকিলের ভাড়া বাড়িতে নিয়ে একটি কক্ষে আটকে রাখে। সেই কক্ষে আগে থেকে অবস্থান নেওয়া শাকিল ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শাকিলের বন্ধু রাহুলও তাকে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় শুক্রবার থানায় তরুণীর মা মামলা করলে আসামিদের গ্রেপ্তার করা হয়। শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু-পাখির মৃত্যু

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

১০

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১১

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১২

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১৩

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

১৫

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

১৭

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

১৮

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

১৯

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

২০
X