কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশীয় পণ্যকে উৎসাহিত করতে রাজধানীতে ঐকতানের মেলা

ধানমণ্ডির নিউ সেলিব্রেটি কনভেনশন সেন্টারে ছিল মেলার শেষ দিন। ছবি : সংগৃহীত
ধানমণ্ডির নিউ সেলিব্রেটি কনভেনশন সেন্টারে ছিল মেলার শেষ দিন। ছবি : সংগৃহীত

নারী উদ্যোক্তা ফোরামের সদস্যসহ সারা দেশের দেশীয় পণ্য নিয়ে কাজ করা উদ্যোক্তাদের নিয়ে রাজধানীতে ২ দিনব্যাপী ঐকতানের মেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মার্চ) ধানমণ্ডির নিউ সেলিব্রেটি কনভেনশন সেন্টারে ছিল মেলার শেষ দিন।

সারা দেশ থেকে আসা উদ্যোক্তারা মেলায় ৩৮টি স্টলে বিভিন্ন বয়সী নারী পুরুষের পোশাক, খাবার, গাছ, গহনার পসরা নিয়ে বসতে দেখা গেছে। আয়োজকেরা জানায়, দেশীয় পণ্যকে আরও উৎসাহিত করতে এ মেলার আয়োজন করা হয়।

নারী উদ্যোক্তা ফোরামের চার বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী এই মেলার আয়োজন করে। এ ছাড়াও বর্ষপূর্তি আয়োজন ঘিরে উদ্যোক্তাদের নিজের তৈরি পণ্য প্রদর্শনী ও সেল, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার, জাতীয় শিশু দিবস উপলক্ষে নারী উদ্যোক্তাদের সন্তানদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেলার শেষ দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রাফিয়া আক্তার। উপস্থিত ছিলেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সিইও বিকর্ণ কুমার ঘোষ, ঢাকা ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

অতিথি ছিলেন ফিন্যান্স অ্যান্ড কমপ্লায়েন্স ডিরেক্টর নাজমুন নাহার, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস) চেয়ারম্যান ড. তানজিবা রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X