কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় বিমসটেকের পাঁচ দিনব্যাপী ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম উদ্বোধন

ঢাকাস্থ ফরেন সার্ভিস একাডেমিতে ফ্যাকাল্টিজ এক্সচেঞ্জ প্রোগ্রাম শুরু হয়েছে। ছবি : সংগৃহীত
ঢাকাস্থ ফরেন সার্ভিস একাডেমিতে ফ্যাকাল্টিজ এক্সচেঞ্জ প্রোগ্রাম শুরু হয়েছে। ছবি : সংগৃহীত

বিমসটেকের সদস্যভুক্ত দেশসমূহের ফরেন সার্ভিস একাডেমিগুলোর অংশগ্রহণে প্রথমবারের মতো পাঁচ দিনব্যাপী ফ্যাকাল্টিজ এক্সচেঞ্জ প্রোগ্রাম শুরু হয়েছে। রোববার (৩ মার্চ) ঢাকাস্থ ফরেন সার্ভিস একাডেমিতে এ ফ্যাকাল্টিজ এক্সচেঞ্জ প্রোগ্রাম শুরু হয়।

প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠানে ফরেন সার্ভিস একাডেমির রেক্টর রাষ্ট্রদূত মাশ্ফী বিন্তে শাম্স্, বিমসটেক সচিবালয়ের পরিচালক মাহিশিনি কোলন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ও বিমসটেক উইংয়ের মহাপরিচালক রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার বক্তৃতা করেন। বিমসটেকের ৭টি দেশের ফরেন সার্ভিস একাডেমির ১৩ জন ফ্যাকাল্টি এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন।

৩ থেকে ৭ মার্চ পর্যন্ত পাঁচ দিনব্যাপী প্রোগ্রামে বিমসটেকের সদস্যভুক্ত দেশসমূহ ফরেন সার্ভিস প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মাঝে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে প্রস্তাব উপস্থাপন করা হবে।

২০২২ সালের মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিমসটেক সামিটে সদস্য দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে প্রথমবারের মতো এই ধরনের কর্মসূচি আয়োজন করা হলো।

সমঝোতা স্মারকের আওতায় সদস্য দেশগুলোর ফরেন সার্ভিস একাডেমিগুলোর প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে দেশগুলোর কর্মকর্তাদের অংশগ্রহণে শর্ট কোর্স আয়োজনসহ সামগ্রিক সহযোগিতা বৃদ্ধিতে দেশগুলো কাজ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X