স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০১:১৭ এএম
অনলাইন সংস্করণ

বাবা হতে চলেছেন সৌম্য সরকার

সৌম্য সরকার। ছবি : সংগৃহীত
সৌম্য সরকার। ছবি : সংগৃহীত

ব্যাটে-বলে নয়, জীবনের সবচেয়ে আবেগঘন ইনিংসে নামছেন সৌম্য সরকার। বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যান সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তিনি ও তার স্ত্রী প্রিয়ন্তী দেবনাথ শিগগিরই প্রথম সন্তানের প্রত্যাশায় রয়েছেন—অর্থাৎ নতুন পরিচয়ে প্রবেশ করতে যাচ্ছেন ‘বাবা’ হিসেবে।

রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে সৌম্য লিখেছেন, “নতুন অধ্যায় শুরু করছি।” ছবিটিতেই লুকিয়ে ছিল সুখবরের ইঙ্গিত—সৌম্যর কালো টি–শার্ট ও ক্যাপে লেখা ‘Dad’, আর স্ত্রী প্রিয়ন্তীর ক্যাপে লেখা ‘Mom’। প্রিয়ন্তীর হাতে ধরা ছিল ছোট্ট এক জোড়া শিশুর মোজা, যা স্পষ্ট করে দেয় পরিবারে নতুন অতিথি আসার বার্তা।

২০২৩ সালে দীর্ঘদিনের প্রেমিকা প্রিয়ন্তী দেবনাথকে বিয়ে করেন সৌম্য। মাঠের ক্রিকেটে কখনো উত্থান–পতনের মধ্য দিয়ে গেলেও ব্যক্তিগত জীবনে এবার তিনি সবচেয়ে আনন্দময় অধ্যায়ে পা রাখছেন। পোস্টটি দেওয়ার পরপরই সতীর্থ, ভক্ত ও ক্রিকেট–সংশ্লিষ্টরা শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দম্পতি এখন পরিবারে নতুন সদস্যের আগমনের প্রস্তুতিতে ব্যস্ত। তবে সন্তান জন্মের সম্ভাব্য সময় বা অন্য বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেননি তারা।

জাতীয় দলে নিয়মিত না থাকলেও বিপিএল ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সক্রিয় থাকা সৌম্যর জন্য এই সুখবর নিঃসন্দেহে বড় মানসিক প্রেরণা হয়ে আসবে। মাঠের বাইরে এই নতুন অধ্যায় তার জীবনে আরও পরিপক্বতা ও দায়িত্ববোধ যোগ করবে—এমনটাই মনে করছেন শুভাকাঙ্ক্ষীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১০

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১১

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১২

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৩

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৪

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৫

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১৬

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১৭

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১৮

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১৯

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

২০
X