পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

খড়িবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল মা-মেয়ের

সড়ক দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিকে আটকিয়ে বিক্ষোভ করে। ছবি : কালবেলা
সড়ক দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিকে আটকিয়ে বিক্ষোভ করে। ছবি : কালবেলা

নওগাঁর পত্নীতলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের করুণ মৃত্যু হয়েছে। উপজেলা সদর নজিপুর পৌরসভার প্রাণকেন্দ্র চার মাথা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থলেই মোটর সাইকেলে থাকা গৃহিণী খাতিজা (২৭) এবং তার ৮ বছর বয়সী শিশু সন্তান ফাতেমা জান্নাত মারা যান। তবে ঘটনাক্রমে বেঁচে চান মোটরসাইকেলের চালক কাউসার (৩৪)। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ৮টায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খড়িবোঝাই একটি ট্রাক সাপাহার রোড দিয়ে চারমাথা পার হওয়ার নজিপুর চারমাথার সন্নিকটে সাপাহার রোডে নিহত খাতিজা, ফাতেমা ও কাউসার ট্রাকের নিচে চাপা পড়ে। এ সময় তারা নজিপুর থেকে মোটরসাইকেলযোগে নিজ গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে তারা এ দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটি আটক করে বিক্ষোভ শুরু করলে নজিপুর থেকে সাপাহার, ধামইরহাট, বদলগাছী ও নওগাঁর সঙ্গে নজিপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রায় ঘণ্টাখানিক পর সেনাবাহিনীর টিম এসে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পরে থানা পুলিশ ট্রাকটি আটক করে থানায় নেয়।

এ মর্মান্তিক দুর্ঘটনার জন্য স্থানীয় জনতা সড়কের উপর অবৈধ পার্কিং, অনুমোদনহীন চার্জারের নিয়ন্ত্রণহীন চলাচল এবং সড়কের ওপর অবৈধভাবে নির্মাণসামগ্রী রাখাকে দায়ী করেছেন এবং সড়ক যানজটমুক্ত রাখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১০

আজকের নামাজের সময়সূচি

১১

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১২

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৩

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৪

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৫

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৬

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৭

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৮

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৯

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

২০
X