কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৪, ০৯:০৯ পিএম
আপডেট : ২৩ মে ২০২৪, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ
আপত্তিকর ভিডিও ভাইরাল

সেই কাউন্সিলর চামেলী বরখাস্ত

অন্য পুরুষের সঙ্গে কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলী। ছবি : সংগৃহীত
অন্য পুরুষের সঙ্গে কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলী। ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলীকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৩ মে) তাকে বরখাস্ত করা হয়েছে।

মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি-করপোরেশন-১ শাখার উপসচিব মোহাম্মদ শামসুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত আসন-৫ (সাধারণ ওয়ার্ড নং ১৩, ১৯ ও ২০) এর কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলীকে করপোরেশন সভায় অশোভন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় সভার কার্যক্রম বিঘ্নিত হওয়া, প্রায়ই এ জাতীয় আচরণে লিপ্ত থাকা, তার এহেন অসদাচরণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাকে তার স্বীয় পদ হতে অপসারণের লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ ধারা ১৩ এর উপধারা (৩) এর অধীন কার্যক্রম আরম্ভ করা হয়েছে। সৈয়দা রোকসানা ইসলাম চামেলীকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ ধারা ১২ এর উপ-ধারা (১) অনুযায়ী তার স্বীয় পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

গত ২২ এপ্রিল নারী কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলীর একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ২৪ এপ্রিল তাকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার করে আওয়ামী লীগ।

প্রসঙ্গত, গত ২০ মে নগর ভবনে ডিএসসিসির বোর্ড সভায় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সামনেই ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতনকে জুতাপেটা করেন চামেলী।

ডিএসসিসির কাউন্সিলররা বলছেন, গুলিস্তান, পল্টন, আনন্দবাজার এলাকায় ফুটপাতে চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই অঘোষিত দ্বন্দ্ব চলছিল।

এ ছাড়া আপত্তিকর ভিডিও ছড়ানোর পেছনে রতনকে সন্দেহ করে আসছিলেন রোকসানা ইসলাম চামেলী। হয়তো এসব কারণেই জুতাপেটার এমন ঘটনা ঘটেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১০

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১১

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১২

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৩

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৪

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৫

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৭

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৮

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৯

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

২০
X