জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

গণমানুষের প্রত্যাশা ফুটিয়ে তুলেছে কালবেলা

চাঁদপুরে  দৈনিক কালবেলার নবযাত্রার এক বছরপূর্তি উদযাপন। ছবি : কালবেলা
চাঁদপুরে দৈনিক কালবেলার নবযাত্রার এক বছরপূর্তি উদযাপন। ছবি : কালবেলা

চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, গণমানুষের প্রত্যাশা লেখনী এবং ভিডিও প্রতিবেদনের মাধ্যমে ফুটিয়ে তুলে এরইমধ্যে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে রূপ নিয়েছে কালবেলা। ভবিষ্যতেও কালবেলা যেন দেশের মানুষের কথা বলে সবসময় এই প্রত্যাশাই রাখছি।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে শহরের এই চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে নবরূপে কালবেলা প্রকাশনার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার আরও বলেন, কালবেলার যিনি জেলা প্রতিনিধি এখানে রয়েছেন তিনিও অত্যন্ত দক্ষ ও মেধাবী সাংবাদিক। তিনিসহ তার উপজেলা প্রতিনিধি অতীতের মতো সামনেও সততা বজায় রেখে নিজেদের লেখনীর মাধ্যমে কালবেলাকে এগিয়ে নিবেন প্রত্যাশা রাখছি। কালবেলা যাতে সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকে এই প্রত্যাশায় আমি কালবেলার উত্তরোত্তর সফলতা কামনা করছি।

দৈনিক কালবেলার চাঁদপুরের জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়ের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, চাঁদপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা বাসদ এর সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সহসভাপতি মুনওয়ার কানন, ব্যবসায়ী ও সমাজসেবক মাইনুল ইসলাম মমিন, চাঁদপুর সাংবাদিক সংস্থার সভাপতি শ্যামল সরকার, জেলা অনলাইন ফোরামের সভাপতি মো. বিপ্লব সরকার, বিজয়ী নারী সংগঠনের প্রতিষ্ঠাতা তানিয়া ইসলামসহ অন্যান্যরা।

এ সময় আরও বক্তব্য রাখেন, দৈনিক জনতার চাঁদপুর জেলা প্রতিনিধি মিজানুর রহমান, একাত্তর টিভির জেলা প্রতিনিধি আল আমিন ভূঁইয়া, এনটিভি'র জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, এসএটিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সুজন আহমেদ, কালবেলার চাঁদপুরের কচুয়া প্রতিনিধি মানিক ভৌমিক, শাহরাস্তি প্রতিনিধি স্বপন কর্মকার, ফরিদগঞ্জ প্রতিনিধি আবদুল কাদের, মতলব দক্ষিণ প্রতিনিধি চয়ন ঘোষ, দৈনিক চাঁদপুর সময় এর বার্তা সম্পাদক এস আর শাহ আলম, দৈনিক আদি বাংলার যুগ্ম বার্তা সম্পাদক ইসমাইল হোসেন, দৈনিক আলোকিত চাঁদপুরের যুগ্ম বার্তা সম্পাদক জাহাঙ্গীর হোসেন রাজু প্রমুখ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়ের হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দিয়ে পত্রিকাটির উত্তরোত্তর সফলতা কামনা করছেন পুলিশ সুপার। পরে সকলকে সঙ্গে নিয়ে তিনি কেক কাটায় অংশ নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল: নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১০

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১১

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১২

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৩

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৪

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৫

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৬

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৭

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৮

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৯

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

২০
X