কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী, সম্পাদক আবু আলী 

রাজধানীর পল্ট‌নে সিএমজেএফের নিজস্ব কার্যালয়ে সদস্যরা। ছবি : কালবেলা
রাজধানীর পল্ট‌নে সিএমজেএফের নিজস্ব কার্যালয়ে সদস্যরা। ছবি : কালবেলা

পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন সারাবাংলা ডট নেটের স্পেশাল করোসপন্ডেন্ট গোলাম সামদানী ভূইয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার আবু আলী।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাজধানীর পল্ট‌নে সিএমজেএফের নিজস্ব কার্যালয়ে আয়োজিত বার্ষিক সাধারণ সভা শেষে সদস্যদের ভোটে নুতন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়। ৮২জন ভোটারের মধ্যে ৭৪ জন গোপন ব্যালটে ভোট দেন।

কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সি‌নিয়র রিপোর্টার বাবুল বর্মণ। ইব্রা‌হিম হো‌সেন রেজওয়ান বিনাপ্রতিদ্বন্দ্বীতায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দ্যা ডেই‌লি ম্যা‌সেঞ্জা‌রের সিনিয়র রিপোর্টর মাহফুজুল ইসলাম।

কমিটির পাঁচজন সদস্যের মধ্যে সব‌চে‌য়ে বে‌শি ভোট পে‌য়ে নির্বাচিত হয়েছেন কালবেলার জুনায়েদ শিশির, নয়া দিগ‌ন্তের হামিদ সরকার, রাই‌জিং বি‌ডি ডটক‌মের এস এম নুরুজ্জামান তানিম, ৭১ টি‌ভির সুশান্ত সিনহা এবং জি‌টি‌ভির তৌহিদুল ইসলাম রানা। নতুন কমিটি ২০২৪-২০২৫ মেয়াদে দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সংগঠনের সিনিয়র সদস্য নাসির উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান, শার‌মিন রিনভী, রাজু আহ‌ম্মেদ, মনির হোসেন, মাইনুল হাসান সো‌হেল।

এর আগে সিএমজেএফের সদ্য বিদায়ী সভাপতি অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এসময় গত বছরের আর্থিক প্রতিবেদনসহ সংগঠনের বিভিন্ন বিষয়ে সাধারণ সদস্যরা তাদের মতামত তুলে ধরেন। পরে অর্থ সম্পাদক ও সাধারণ সম্পাদকের প্রতিবেদন কণ্ঠ ভোটে অনুমোদন করে তারা। এছাড়া আগামীতে সদস্যদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১০

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১১

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১২

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৩

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৪

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৫

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৬

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৭

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৮

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৯

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

২০
X