কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৬:১৩ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলার সাংবাদিককে হুমকি দেওয়া সেই আনোয়ার ক্ষমা চাইলেন

ভবিষ্যতে এমন ঘটনা ঘটাবে না মর্মে সাংবাদিক রাজুর হাত ধরে ক্ষমা প্রার্থনা করেন আনোয়ার। ছবি : কালবেলা
ভবিষ্যতে এমন ঘটনা ঘটাবে না মর্মে সাংবাদিক রাজুর হাত ধরে ক্ষমা প্রার্থনা করেন আনোয়ার। ছবি : কালবেলা

রাজশাহীতে দৈনিক কালবেলা পত্রিকার দুর্গাপুর প্রতিনিধি রাজু আহমেদকে লাঞ্ছিত ও হুমকি দেওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন আনোয়ার হোসেন। তিনি দুর্গাপুরের জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামের মৃত একরাম হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুর্গাপুর থানার গোল ঘরে থানা পুলিশ এবং নবযাত্রা প্রেস ক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে হুমকিদাতা আনোয়ার ভবিষ্যতে এমন ঘটনা ঘটাবে না মর্মে সাংবাদিক রাজুর হাত ধরে ক্ষমা প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন নবযাত্রা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম, রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, কমিটির সদস্য আল আমিন প্রমুখ।

প্রসঙ্গত, পূর্বশত্রুতার জের ধরে সংবাদ সংগ্রহের সময় শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে অভিযুক্ত আনোয়ার বাজারের মধ্যে মাটি বহনকারী ট্রাক্টর থামিয়ে চাঁদা আদায় করছিলেন। এ সময় সাংবাদিকের উপস্থিতিতে উগ্র আচরণ শুরু করেন তিনি। জাতীয় দৈনিক কালবেলা পত্রিকাকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ কথা বলতে থাকেন। এর একপর্যায়ে ভুক্তভোগী সাংবাদিককে লাঞ্ছিত করেন এবং সে সঙ্গে অকথ্য ভাষায় গালাগাল করে প্রাণনাশের হুমকি দেন। এ সময় মারধরের চেষ্টাও করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক রাজু আহমেদ বলেন, যেহেতু তিনি ক্ষমা প্রার্থনা করেছেন তাই বিষয়টি আমিও বড় করে দেখিনি। ভবিষ্যতে এমন ঘটনা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাই।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১০

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১১

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৩

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৫

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৬

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৭

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৮

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৯

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

২০
X