চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ইউসিটিসিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান

ইউসিটিসির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
ইউসিটিসির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগংয়ের (ইউসিটিসি) ‘অটাম-২০২৫’ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে নবীনবরণের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা, শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৯ আগস্ট) চট্টগ্রাম সিনিয়র্স ক্লাব লিমিটেড হলে এ ওরিয়েন্টেশন আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান। উপাচার্য অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুয়েটের মেকানিক্যাল প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার, ইউসিটিসির পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. নুরুল আবছার, রেজিস্ট্রার সালাউদ্দিন আহমেদ, পরিচালক (অর্থ) আব্দুল কাদের তালুকদার, ব্যবসায় প্রশাসন বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. তৈয়ব চৌধুরী, অধ্যাপক মো. বজলুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার আবু জাবেদ, স্টুডেন্ট অ্যাফেয়ার্স পরিচালক এসএম শহিদুল আলম এবং মার্কেটিং অ্যান্ড অ্যাডমিশন বিভাগের প্রধান অভিমান ঘোষ দস্তিদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসমাইল বিন আজিজ।

বক্তারা তাদের বক্তব্যে ইউসিটিসির শিক্ষা কার্যক্রম ও ভিশনের প্রশংসা করে বলেন, উদ্যোক্তা, শিক্ষক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়টি দ্রুতই এ অঞ্চলের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হয়ে উঠছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১০

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১১

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১২

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১৩

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৪

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৫

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১৬

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১৭

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৮

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৯

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

২০
X