চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ইউসিটিসিতে স্প্রিং-২০২৬ ভর্তি মেলা

ইউসিটিসিতে স্প্রিং-২০২৬ ভর্তি মেলার উদ্বোধনীতে অতিথিরা। ছবি : কালবেলা
ইউসিটিসিতে স্প্রিং-২০২৬ ভর্তি মেলার উদ্বোধনীতে অতিথিরা। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে অবস্থিত ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চিটাগাংয়ে (ইউসিটিসি) শুরু হয়েছে স্প্রিং-২০২৬ সেমিস্টারের ভর্তি মেলা। মেলা চলবে ১০ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত।

ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম, ভর্তি সুবিধা এবং শিক্ষাবিষয়ক সুযোগ-সুবিধা সরাসরি জানার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।

তিনি বলেন, ‘ইউসিটিসি শুধু উচ্চশিক্ষা নয়, এটি সৃজনশীল চিন্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষ প্রজন্ম গড়ার প্রতিশ্রুতিবদ্ধ। ভর্তি মেলা সেই লক্ষ্যপূরণের অংশ।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সালাউদ্দিন আহমেদ, ডেপুটি রেজিস্ট্রার আবু জাবেদ, ডিরেক্টর অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স এসএম শহিদুল আলম এবং মার্কেটিং ও অ্যাডমিশনের প্রধান অভিমান ঘোষ দস্তিদার উপস্থিত ছিলেন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ভর্তি মেলায় অংশগ্রহণকারীরা বিবিএ ও এমবিএ, ইংরেজি (অনার্স), ইসলামিক স্টাডিজ (অনার্স ও মাস্টার্স), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, সিভিল ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (বিএসসি) এবং মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রামের তথ্য সরাসরি জানার সুযোগ পাবেন।

ভর্তি মেলায় থাকছে ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড়, টিউশন ফিতে ৪৫-৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট এবং স্পট অ্যাডমিশনে স্মার্ট ব্যাগ। এছাড়াও অংশগ্রহণকারীরা আকর্ষণীয় র‌্যাফেল ড্র-তে ল্যাপটপ ও স্মার্টফোন জেতার সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মেলার মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের সামনে ইউসিটিসির আধুনিক শিক্ষা, ক্রেডিট ট্রান্সফার সুবিধা, ক্লাব ও সহশিক্ষা কার্যক্রম তুলে ধরা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X