চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধের ঘোষণা চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের

চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

বিদেশি প্রতিষ্ঠানকে সিসিটি ও এনসিটির দায়িত্ব দেওয়ার প্রতিবাদে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ’।

শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য হাসান মারুফ রুমী বলেন, ‘সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বড়পোল, আগ্রাবাদ ও সিম্যান্স হোস্টেল এলাকায় শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট পালন করা হবে।’ তিনি উসকানিমূলক কার্যক্রম এড়িয়ে চলার আহ্বান জানান।

হাসান মারুফ রুমী আরও বলেন, ‘চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির লাইফলাইন। সরকারের উচিত দুর্নীতি নিরীক্ষা করা, তারপর সংস্কার ও পরিচালনা নিশ্চিত করা। বিদেশি প্রতিষ্ঠানকে সিসিটি ও এনসিটি হস্তান্তরের আমরা স্পষ্ট বিরোধিতা করি। লালদিয়া কনটেইনার টার্মিনালে সম্ভাব্য ৫ হাজার ৪০০ কোটি টাকার বিনিয়োগের প্রায় ২ হাজার কোটি টাকা দেশেই যাবে না।’

তিনি উল্লেখ করেন, ‘বন্দরের দুটি স্থাপনার চুক্তি দুরভিসন্ধিমূলক। দেশের সম্পদ বিষয়ে জনগণের জানার অধিকার রয়েছে। জুলাই সনদেও এ বিষয়ে উল্লেখ আছে।’

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বিভাগীয় শ্রমিক দলের সদস্য মো. হুমায়ুন কবীর।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১০

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১১

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১২

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৩

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৪

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৫

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৬

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৭

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৮

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৯

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

২০
X