রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

দেশে নানারকম ভাতা প্রচলনের ধারণাটি প্রধানমন্ত্রীর চিন্তাপ্রসূত : তথ্যমন্ত্রী

রাঙ্গুনিয়ার সরফভাটায় উপকারভোগী সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দিচ্ছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : কালবেলা
রাঙ্গুনিয়ার সরফভাটায় উপকারভোগী সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দিচ্ছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : কালবেলা

দেশে নানারকম ভাতা প্রচলনের ধারণাটি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার চিন্তাপ্রসূত বলে জনিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ১৯৯৬ সালে তিনি যখন প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন এই বয়স্ক ও বিধবা ভাতা চালু করেছিলেন। বাংলাদেশে এই ধরনের ভাতা কখনো ছিল না। পর্যায়ক্রমে সে মেয়াদে আরও কয়েকটি বিষয়ের ওপর ভাতা চালু করেছিলেন তিনি।

সোমবার (৩০ অক্টোবর) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উপকারভোগী সমাবেশে প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর এই সমস্ত ভাতা বন্ধ হয়ে যায় এবং ভাতার টাকা লুঠপাট হয়। কিছু কিছু ভাতা দিলেও সেগুলো তাদের আত্মিয়স্বজন, তাদের কর্মচারীরা পেয়েছে। সাধারণ মানুষ পায়নি। বর্তমানে প্রতিটি ইউনিয়নে ৩-৫ হাজার মানুষ নানারকম ভাতা পাচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, ভাতা দেওয়ার ক্ষেত্রে কে কোন দলের তা কখনো দেখা হয়নি, যার প্রয়োজন তাকেই ভাতার আওতায় আনা হয়েছে। আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় না আসে তবে এই ভাতা আর থাকবে না। তাই নৌকায় ভোট দিয়ে এই সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।

সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, সহসভাপতি আকতার কামাল চৌধুরী, আওয়ামী লীগ নেতা আবদুর রহিম, নিজাম উদ্দিন বাদশা, নাছির উদ্দীন রিয়াজ, শামসুল আলম, উপজেলা যুবলীগের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম, জমির উদ্দিন, মাহবুব আলম মেম্বার, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক মোরশেদ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু, আবদুল মালেক মেম্বার, শিরিন আক্তার, মঈন উদ্দিন মহির, সাইফুল্লাহ চৌধুরী, মোহাম্মদ সেলিম, মার্শাল টিটু, আবদুল মোনাফ, শাহেদ আকিব, আরমান ইয়াছির প্রমুখ।

ড. হাছান মাহমুদ বলেন, গত ১৫ বছর ধরে আপনাদের পাশে ছিলাম। প্রতি সপ্তাহে এত গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকার পরও আমি চট্টগ্রাম কিংবা রাঙ্গুনিয়ায় যায়। গেল করোনার প্রথম ধাপে সরকারের পাশাপাশি এক কোটি টাকার এবং দ্বিতীয় ধাপে পৌনে এক কোটি টাকার ত্রাণ দিয়েছি, প্রতি ইউনিয়নে পাওয়ারটিলার কিনে দিয়েছি, এখন দেড় কোটি টাকা খরচ করে ঘর করে দিচ্ছি, মানুষকে ট্যাক্সি, রিকশা কিনে দিয়েছি, এখনো আমাদের দলের কেউ মারা গেলে তার পরিবারে উপার্জনের মাধ্যম সৃষ্টি করে দেওয়ার ব্যবস্থা করি। পরিবেশমন্ত্রী থাকাকালে এক কোটি টাকার ঢেউটিন কিনে দিয়েছি। গত ১৫ বছরে ৪ থেকে ৫ হাজার মানুষের চাকরি আমার হাত দিয়ে হয়েছে। এভাবে গেল ১৫ বছরে সাধারণ মানুষের পাশে থেকে সবার এমপি হওয়ার চেষ্টা করেছি। উন্নয়নে রাঙ্গুনিয়ার চেহারা বদলে গেছে। আমরা এতোগুলো কাজ করছি, এগুলোর মূল্যায়ন আপনারা করবেন, সেই প্রত্যাশা করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১০

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১১

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১২

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৩

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৪

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৫

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৬

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৮

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৯

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

২০
X