সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে ক্ষমা চেয়ে মুচলেকা দিলেন সাংবাদিকের ওপর হামলাকারী

দোষ স্বীকার করে ক্ষমা চান মো. ফয়সাল মুন্সি। ছবি : কালবেলা
দোষ স্বীকার করে ক্ষমা চান মো. ফয়সাল মুন্সি। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাংবাদিকের ওপর হামলাকারী মো. ফয়সাল মুন্সি ক্ষমা চেয়েছেন। সে সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে মুচলেকা দিয়েছেন।তিনি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জানে উল্লাহ মুন্সিবাড়ির বাসিন্দা। শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক নেতা ও অভিযুক্তের পক্ষের লোকজনের মধ্যস্থতায় এ সমাধান করা হয়।

এর আগে দৈনিক কালবেলার সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি এস এম ইকবাল হোসাইন ১২ ডিসেম্বর পেশাদার দায়িত্ব পালনের উদ্দেশ্যে ভাটিয়ারী ইউনিয়নের বিটিসি গেট এলাকায় যান। সেখানে ফকরিজ ইটভাটায় অবৈধভাবে কাঠ পোড়ানোর বিষয়ে তথ্য সংগ্রহ করছিলেন। এ সময় ইটভাটায় কাঠ সরবরাহকারী মো. ফয়সাল মুন্সি কালবেলা প্রতিনিধির ওপর হামলা চালান। পরে ঘটনার দিন সন্ধ্যায় সীতাকুণ্ড মডেল থানায় একটি জিডি করেন ভুক্তভোগী।

ঘটনার পর থেকে ফয়সাল মুন্সী ও তার লোকজন সীতাকুণ্ড প্রেস ক্লাবের নেতা ও কালবেলা প্রতিনিধির কাছে ক্ষমার জন্য ধরনা দিতে থাকেন। শনিবারের মধ্যস্থতায় অভিযুক্ত ব্যক্তি কালবেলা প্রতিনিধি ও প্রেস ক্লাব নেতাদের কাছে ক্ষমা চেয়ে মুচলেকা দেন।

এ বিষয়ে সাংবাদিক এস এম ইকবাল হোসাইন বলেন, সাংবাদিক হলো জাতির দর্পণ। অনিয়ম ও দুর্নীতি নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। এই ধরনের ঘটনা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানান তিনি।

এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন কালবেলাকে বলেন, উভয়পক্ষ মীমাংসা হওয়াতে জিডিটি প্রত্যাহার করা হয়েছে। পরে এই ধরনের কোনো ঘটনা ঘটলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X