চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সবুজের মাঝে প্রাণ খুলে কাঁদলেন শিশু-তরুণ-তরুণীরা

অস্থিতিশীলতাকে দূর করতে নগরের সিআরবির শিরীষতলা এলাকায় উন্মুক্ত কান্না উৎসবের আয়োজন করা হয়। ছবি : কালবেলা
অস্থিতিশীলতাকে দূর করতে নগরের সিআরবির শিরীষতলা এলাকায় উন্মুক্ত কান্না উৎসবের আয়োজন করা হয়। ছবি : কালবেলা

কারও হাতে বই, কেউ তাকিয়ে আছেন মাটির দিকে। একই দলে আছেন ১০ বছরের শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের তরুণ-তরুণীরা। চট্টগ্রাম নগরের সিআরবি শিরীষতলায় সবাই জোট বেধে কাঁদলেন। এ সময় অতীতের স্মৃতিচারণ করেন তারা।

শনিবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম নগরের সিআরবির শিরীষতলা এলাকায় সবুজের মাঝে কান্নার ‘উন্মুক্ত উৎসবের’ এ ব্যতিক্রমী আয়োজন কয়েকজন তরুণ-তরুণীর। সামাজিক উন্নয়নকর্মী টুটুল চৌধুরীর উদ্যোগে 'আসুন, না চেপে ফেলি' শিরোনামে এটি আয়োজিত হয়।

আয়োজকরা জানান, কান্না করা অনেক আবেগের মধ্যে একটি। যা অনেকটা হাসির বিপরীত। কিন্তু বড় হওয়ার সাথে সাথে মানুষ কান্না করে না। সমাজে প্রচলিত আছে কান্না করাটা লজ্জার, গোপনীয়, গ্লানিকর, হীনমন্যময়। কিন্তু এমন আচরণের কারণেই সমাজের মধ্যে অস্থিরতা, মানসিক চাপ, সামাজিক বন্ধনহীনতা, আগ্রাসী মনোভাবসহ নানা মনোজাগতিক বৈকল্য ব্যাপক হারে বাড়ছে। তাই এ অস্থিতিশীলতাকে দূর করতে উন্মুক্ত কান্না উৎসবের আয়োজন করা হয়েছে।

সাংস্কৃতিক কর্মী সায়েম উদ্দীনের বিশেষ সহযোগিতায় ও ফেসবুকে ইভেন্টের মাধ্যমে এতে রুপা, মুক্তা বিশ্বাস, ইভা, জেমিমা খান, জাফিয়া রায়হান সাদিয়া তানিশা, জয়শ্রী সরকার, ঋতু সিকদার, ফাইজা, মৈত্রী চৌধুরী, মেহেদী হাসান ফয়সাল, রবিন চরণ, ফয়সাল, রবিউল হক, ইমন দে, মোহাম্মেদ রাসেল, হিমেল, আব্দুল করিম, মতিউর রহমানসহ নগরীর বিভিন্ন স্থান থেকে তরুণ-তরুণী, শিশু-কিশোর ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X