মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপির গাড়ি ভাঙচুর

চট্টগ্রামে বিএনপির মিছিল থেকে আগুন লাগানোর সরঞ্জাম উদ্ধার। ছবি : কালবেলা
চট্টগ্রামে বিএনপির মিছিল থেকে আগুন লাগানোর সরঞ্জাম উদ্ধার। ছবি : কালবেলা

অবরোধের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নয়দুয়ারিয়া এলাকায় মশাল মিছিল ও গাড়ি ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এ ছাড়া মধ্যরাতে চিনকী আস্তানা এলাকায় মহাসড়কে অগ্নিসংযোগ করে তারা।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে মহাসড়কের নয়াদুয়ারিয়া এলাকায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গত জাতীয় সংসদ নির্বাচনে মিরসরাই আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের ছবিসংবলিত ব্যানার নিয়ে একটি মশাল মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় তারা গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ছুটে এলে তারা পালিয়ে যায়। এরপর ঘটনাস্থলে গিয়ে পুলিশ আগুন দিয়ে পোড়ানোর কিছু সরঞ্জাম উদ্ধার করে। এ ছাড়া রাত ১টার দিকে উপজেলার চিনকী আস্তানা এলাকায় মহাসড়কে অগ্নিসংযোগ করে বিএনপি নেতাকর্মীরা।

মিরসরাই থানার ওসি মো. কবির হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে নয়দুয়ারিয়া এলাকায় অপ্রীতিকর ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে যাই। ঘটনাস্থলে গিয়ে আগুন লাগানোর কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। তবে নাশকতাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১০

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১১

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১২

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১৩

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৪

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৫

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৬

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৭

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৮

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৯

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

২০
X