বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
মোহাম্মদ যায়েদ, লোহাগাড়া (চট্রগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ

আলো ছড়াচ্ছে চুনতি লাইটহাউস

লোহাগাড়ার চুনতি লাইট হাউজে প্রশিক্ষণার্থীদের একাংশ। ছবি : কালবেলা
লোহাগাড়ার চুনতি লাইট হাউজে প্রশিক্ষণার্থীদের একাংশ। ছবি : কালবেলা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামে গড়ে ওঠেছে চুনতি লাইটহাউস নামের একটি তথ্য প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে গ্রামের ছেলে-মেয়েরা কম্পিউটার শেখার পাশাপাশি শিখছেন ফ্রিল্যান্সিং। শুধু তাই নয়, এটি একটি ডিজিটাল লাইব্রেরি ও নলেজ সেন্টারও। যার উদ্দেশ্য হলো চুনতির ইতিহাস ও ঐতিহ্যকে ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষণ করা এবং আগামী প্রজন্মকে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা। চুনতি লাইটহাউস আলো ছড়াচ্ছে এ গ্রামে। আলোকিত হচ্ছে শিক্ষার্থীরা।

সরেজমিন দেখা যায়, বিনামূল্যে শিক্ষার্থীদের কম্পিউটার সম্পর্কিত প্রাথমিক স্বচ্ছ ধারণা, এম এস ওয়ার্ড, অপারেটিং সিস্টেম, হার্ডওয়্যার, ফ্রিল্যান্সিং, কমিউনিকেশন, স্যোশাল মিডিয়া নেটওয়ার্কিং ইত্যাদি নানা বিষয়ে পেশাদার শিক্ষকদের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলছে।

শিক্ষাবিদ ও লেখিকা সানজিদা রহমান বলেন, তথ্য প্রযুক্তিতে জ্যোতির্ময় দ্যূতি ছড়াচ্ছে চুনতি লাইটহাউস। দেশের বিভাগীয় শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনও কম্পিউটার ল্যাব কিংবা তথ্য প্রযুক্তি শিক্ষা উপকরণ অপ্রতুল, সেখানে প্রত্যন্ত গ্রামীণ জনপদের প্রতিষ্ঠানগুলোর অবস্থা যে কতটা সঙ্গিন তা সহজেই অনুমেয়। অথচ গ্রামীণ জনপদে গড়ে ওঠলো তথ্য ও প্রযুক্তি শিক্ষাকেন্দ্র চুনতি লাইটহাউস।

চুনতি লাইটহাউসের আরেকটি অনন্য উদ্যোগ হচ্ছে এতিম মেয়েদের জন্য ’মরফুয়া ও জেবুন্নেসা বেগম মহিলা এতিমখানা ও ছাত্রী নিবাস’। এখানে ৩০ জন এতিম ছাত্রীরা বসবাস করেন। সাধারণত দেশে ছেলেদের বহু এতিমখানা পরিলক্ষিত হয়। কিন্তু ছেলেদের মতো মেয়ে এতিমও যে রয়েছে এবং তাদের দেখভাল করার জন্যও যে এতিমখানা হতে পারে তার উদাহরণ সম্ভবত প্রথমবারের মতো সৃষ্টি করেছে এ প্রতিষ্ঠানটি।এখান থেকে এতিম মেয়েরা বিনামূল্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের পাশাপাশি চুনতি লাইটহাউসে তথ্য প্রযুক্তি বিষয়ে জ্ঞানার্জনের সুযোগ পাচ্ছে।

চুনতি লাইটহাউসের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান চুনতি খান ফাউন্ডেশন। এতদঞ্চলে তথ্য প্রযুক্তি শিক্ষার পাশাপাশি সুদীর্ঘ সময় ধরে বহুবিধ জনকল্যাণমুখী মানবিক ও সামাজিক কাজ সম্পাদন করে চলেছে। যার মধ্যে রয়েছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, শীতবস্ত্র বিতরণ, শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা, গ্রামের পশ্চাদপদ জনগোষ্ঠী থেকে নারী উদ্যোক্তা তৈরি, সুদবিহীন কৃষি ঋণ বিতরণ, বাস্তুহীনদের গৃহ নির্মাণ সহায়তা ইত্যাদি।

সরকার তথ্য প্রযুক্তি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে নানামুখী প্রকল্প হাতে নিলেও এখনও অনেক সীমাবদ্ধতা রয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারী ও ব্যক্তি উদ্যোগে নানাবিধ তথ্য প্রযুক্তি শিক্ষাকেন্দ্র গড়ে উঠলেও ব্যয়বহুল হওয়ায় তা সাধারণ মানুষের নাগালের বাইরে রয়ে গেছে। দেশে অলাভজনক প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি জ্ঞানার্জনে সহায়ক প্রতিষ্ঠান খুব একটা গড়ে না উঠলেও সাম্প্রতিক সময়ে চুনতি অঞ্চলে এ ধরণের প্রতিষ্ঠান গড়ে ওঠায় নজর কেড়েছে দক্ষিণ চট্টগ্রামবাসীকে।

প্রতিষ্ঠানের শিক্ষক ফরিদ উদ্দিন বলেন, আইসিটিতে ব্যাপক অবদান রাখবে আমাদের শিক্ষার্থীরা। ফ্রিল্যান্সিং শিখে নিজকে যোগ্য করে তুলছে আমাদের শিক্ষার্থীরা। বর্তমানে ৫০ জন শিক্ষার্থীদের প্রশিক্ষন চলমান রয়েছে।

সরকারী পৃষ্ঠপোষকতা ছাড়াই প্রতি মাসে লক্ষাধিক টাকা ব্যয় করে ব্যক্তি উদ্যোগে এরকম একটি প্রতিষ্ঠান চালানো দুরূহ হলেও কাজটিতে হাত দিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন চুনতির দুই গুণী ব্যক্তিত্ব মাসুদ খান ও তাঁর সহধর্মিণী মিসেস সুরাইয়া জান্নাত খান।

চুনতি খান ফাউন্ডেশনের ব্যানারে পরিচালিত এ লাইটহাউস যেন প্রজন্মকে আলোকিত করার দৃপ্ত মশাল হাতে নিয়ে এগিয়ে চলেছে সম্মুখ পানে। তথ্য প্রযুক্তি নির্ভর কর্মঠ প্রজন্ম গড়তে প্রান্তিক জনপদে ব্যতিক্রমী এ প্রকল্প সত্যিই প্রশংসার দাবি রাখে।

জানতে চাইলে চুনতি লাইটহাউসের নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক রবিউল হাসান আশিক বলেন, আমাদের যাত্রা সবে মাত্র শুরু হলো এখনো পথের অনেক রয়েছে বাকী। গ্রামের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে জনসম্পদে রুপান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় দক্ষতা ও প্রশিক্ষণের মাধ্যমে আগামীর জন্য গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে লাইটহাউস। আমরা হয়তো অনেকেই জানি না যে বাংলাদেশ পৃথিবীর অষ্টম বৃহত্তম ফ্রিল্যান্সিং দেশ। গ্রামের পশ্চাদপদ শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে আমরা আগামী দিনে তাদের দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখি। যাতে করে তারা গ্রামে বসেই আয় রোজকার করে স্বাবলম্বী হতে পারে এবং স্ব-স্ব পরিবারের দায়িত্ব নিতে পারে। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি সেটি হলো তাদের মনের চোখটি খুলে দেওয়া। তাদের স্বপ্ন দেখার সাহস দেওয়া। কারণ তাদের রয়েছে অপার সম্ভাবনা। উপযুক্ত পরিবেশ আর সুযোগ পেলে তারাও দেখিয়ে দিতে পারে সফল হওয়ার সক্ষমতা।

চুনতি লাইটহাউসের এক শিক্ষার্থী তাজরিয়ান নূর জুহার বলেন এসএসসি পরীক্ষা দেওয়ার পর বাসাই বেকার সময় কাটাচ্ছিলাম। এই সময় জানতে পারি চুনতি লাইটহাউসে বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাই আমি ওইখানে গিয়ে ভর্তি হয়ে তিন মাস ক্লাস করি। প্রথমে আমি কম্পিউটার সম্পর্কিত প্রাথমিক স্বচ্ছ ধারণা আর্জন করি, ধাপে ধাপে টাইপিং,এম এস ওয়ার্ড,এক্স-এল এবং স্যোশাল মিডিয়া নেটওয়ার্কিং সম্পর্কে দক্ষতা আর্জন করি। লাইটহাউসের জন্যই আজ আমি এতকিছু সম্পর্কে দক্ষতা অর্জন করতে পেরেছি।

চুনতি লাইটহাউস শুধু চট্টগ্রাম নয়, গোটা বাংলাদেশের জন্যই এক অনন্য দৃষ্টান্ত। সরকারি পর্যায়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তথ্য প্রযুক্তির উন্নয়নে নানাবিধ কর্মতৎপরতা পরিলক্ষিত হলেও ব্যক্তি উদ্যোগে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে চুনতি লাইটহাউস সম্ভবত দেশের প্রথম এই ধরনের কোন প্রতিষ্ঠান। এমন উদাহরণ আরও সৃষ্টি হলে, যার যার অবস্থান থেকে স্বচ্ছল অবস্থাপন্ন নাগরিকেরা এগিয়ে এলে, আমাদের প্রাণের বাংলাদেশ নিঃসন্দেহে একদিন এগিয়ে যাবে অনেক দূর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X