কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০২:১৪ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ডিবিএল ও ব্রাইট সিরামিকসের বার্ষিক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

ডিবিএল ও ব্রাইট সিরামিকসের বার্ষিক বিজনেস কনফারেন্স। সৌজন্য ছবি
ডিবিএল ও ব্রাইট সিরামিকসের বার্ষিক বিজনেস কনফারেন্স। সৌজন্য ছবি

দেশজুড়ে ছড়িয়ে থাকা ব্যবসায়িক অংশীদারদের নিয়ে আয়োজিত হয়ে গেল ডিবিএল ও ব্রাইট সিরামিকসের বার্ষিক বিজনেস কনফারেন্স ২০২৫। ১৪ ও ১৫ নভেম্বরে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘শ্রেষ্ঠত্বের প্রতিধ্বনি’, যেখানে দুই ব্র্যান্ডের সারা দেশের ডিলার, ডিস্ট্রিবিউটর ও বিজনেস–পার্টনাররা একত্রিত হয়ে উদযাপন করলেন অর্জন, অভিজ্ঞতা এবং আগামীর লক্ষ্য।

দুই দিনব্যাপী এই আয়োজনটি অনুষ্ঠিত হয় হবিগঞ্জ, সিলেটের দ্যা প্যালেস লাক্সারি রিসোর্টে। কনফারেন্সজুড়ে ব্যবসায়িক আলোচনা, টিম অ্যাক্টিভিটি, অভিজ্ঞতা বিনিময় এবং মনোমুগ্ধকর বিনোদনমূলক সেশন ছিল সমানভাবে সমৃদ্ধ।

আয়োজনে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, ভাইস চেয়ারম্যান এম এ রহিম, ডিরেক্টর মোহাম্মদ আমান আবরার, চিফ বিজনেস অফিসার বায়েজিদ বাশার, হেড অব সেলস মোহাম্মদ শহীদুজ্জামান রাজ, চিফ ফাইনান্সিয়াল অফিসার কাজী সিদ্দিকুল আজম ও হেড অফ মার্কেটিং দিদারুল আলম খান সহ ডিবিএলের সিনিয়র ম্যানেজমেন্ট টিম।

বিজনেস কনফারেন্সে ডিবিএল গ্রুপের বোর্ড অব ডাইরেক্টর, ডিবিএল ও ব্রাইট সিরামিকসের জ্যেষ্ঠ কর্মকর্তারা গত বছরের সাফল্য, বাজার সম্প্রসারণ, নতুন প্রোডাক্ট লাইন, মানোন্নয়ন ও প্রযুক্তিগত অর্জনের ধারাবাহিকতা নিয়ে বক্তব্য রাখেন এবং বিজনেস পার্টনারদের সেরা পারফরম্যান্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পাশাপাশি আগামী বছরের জন্য আরও বৃহৎ ভিশন, উন্নয়ন পরিকল্পনা এবং ডিলার–ইকোসিস্টেমকে শক্তিশালী করতে নতুন স্ট্র্যাটেজি ঘোষণা করা হয়।

২০১৬ সালে যাত্রা শুরুর পর থেকে, ডিবিএল সিরামিকস দেশজুড়ে আস্থা অর্জন করেছে তাদের প্রিমিয়াম মান, আধুনিক ডিজাইন, প্রযুক্তিগত উৎকর্ষতা এবং পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ায়। বিশ্বমানের প্রযুক্তি, উদ্ভাবনী পণ্যসম্ভার ও শক্তিশালী ডিলার নেটওয়ার্কের সম্মিলনে ডিবিএল ও ব্রাইট সিরামিকস আজ দেশের অন্যতম শীর্ষ ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত।

ব্যবসায়িক সম্মেলনের শেষ সেশনে কোম্পানির নেতৃত্ব জানান, “শ্রেষ্ঠত্ব অর্জন নয়, শ্রেষ্ঠত্বকে প্রতিদিন পুনর্নির্মাণই ডিবিএলের লক্ষ্য।” ডিলার ও ডিস্ট্রিবিউটরদের সহযোগিতা, আস্থা এবং পরিশ্রমই ব্র্যান্ডকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি; বক্তারা এ কথাও পুনর্ব্যক্ত করেন।

দুই দিনের এই মিলনমেলা ডিবিএল পরিবারের সকল সদস্যকে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছে। সম্মেলনের সমাপ্তি ঘটে ভবিষ্যতের প্রতি আশাবাদ এবং একসাথে আরও দূর যাত্রার প্রতিশ্রুতি দিয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১০

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১১

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১২

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

১৩

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

১৪

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

১৫

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

১৬

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

১৭

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

১৮

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

১৯

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

২০
X