কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সিরামিক এক্সপো ২০২৫ প্রারম্ভে - ডিবিএল সিরামিকস সৌজন্যে প্রীতি ফুটবল ম্যাচ

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

সম্প্রীতি আর সৌহার্দ্য বাড়াতে সিরামিক এক্সপো-২০২৫ প্রারম্ভে প্রীতি ফুটবল ম্যাচ খেললেন দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ডিবিএল গ্রুপের কর্মকর্তা ও এক্সপো উপলক্ষে আগত আন্তর্জাতিক কোম্পানির প্রতিনিধিগণ।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ডিবিএল সিরামিকস সৌজন্যে ও আয়োজনে ঢাকার শেফস টেবিল কোর্টসাইড, ১০০ ফিট মাদানি এভিনিউ অনুষ্ঠিত হয়। খেলা উপলক্ষে কোর্টসাইডে উপস্থিত ছিলেন ইতালির দূতাবাসের রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো ও দূতাবাস কর্মকর্তাগণ, ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ এর চেয়ারপারসন নুরিয়া লপেজ, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম এবং ডিএমডি ও গ্রুপ সিইও এম এ কাদেরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, ডিবিএল গ্রুপের কর্মকর্তা ও এক্সপো উপলক্ষে আগত আন্তর্জাতিক কোম্পানির প্রতিনিধিগণসহ অন্যরা।

লাল জার্সি পড়ে মঠে নামেন ডিবিএল গ্রুপের কর্মকর্তারা অন্যদিকে সাদা জার্সিতে খেলেন আগত আন্তর্জাতিক কোম্পানির প্রতিনিধিরা। খেলা শেষে আয়োজক ডিবিএল সিরামিকসের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার বলেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল শুধু খেলা নয়, পাশাপাশি এক্সপো উপলক্ষে আগত আন্তর্জাতিক কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি এবং সম্পর্ক আরও মজবুত করা। আমরা আশা করি, এই ধরনের ম্যাচ আমাদের ব্যবসায়িক এবং সাংস্কৃতিক যোগাযোগের ক্ষেত্রে আরও সহযোগিতা এবং সৌহার্দ্য সৃষ্টি করবে।

ডিবিএল গ্রুপের কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জানিয়ে উপস্থিত আন্তর্জাতিক প্রতিনিধি দলের সদস্যরা জানান, এই ধরনের একটি স্পোর্টস ইভেন্টে অংশগ্রহণ করা তাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক ছিল। তারা ভবিষ্যতে আরও একত্রিতভাবে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেন। প্রীতি ম্যাচ শেষে সকলে বন্ধুত্বপূর্ণ আলোচনা করেন এবং একে অপরের সংস্কৃতি ও ব্যবসায়িক অভিজ্ঞতা শেয়ার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X