কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

মার্সেডিজ-বেঞ্জের ইভি চার্জিং অবকাঠামো এখন চট্টগ্রামেও

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশে বৈদ্যুতিক গাড়ির চার্জিং নেটওয়ার্ক আরও শক্তিশালী করতে চট্টগ্রামের র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে নতুন ইভি চার্জিং সুবিধা চালু করেছে মার্সেডিজ-বেঞ্জ বাংলাদেশ। র‌্যানকন মটরস লিমিটেড, ক্র্যাক প্লাটুন চার্জিং সল্যুশন লিমিটেড এবং র‌্যাডিসন ব্লুর মধ্যে সম্পাদিত একটি ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে অবকাঠামোটি স্থাপন করা হয়েছে।

এই নতুন স্থাপনাকে দেশে পরিবেশবান্ধব ও আধুনিক যাত্রাপথে বিনিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে প্রয়োজনীয় চার্জিং সুবিধা সম্প্রসারণে এটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

মার্সেডিজ-বেঞ্জের বাংলাদেশে একমাত্র অনুমোদিত পরিবেশক র‌্যানকন মটরস লিমিটেড এবং দেশের শীর্ষস্থানীয় ইভি চার্জিং সল্যুশন প্রদানকারী ক্র্যাক প্লাটুন চার্জিং সল্যুশন লিমিটেড বর্তমানে সারা দেশে ৩২টি সক্রিয় এসি ও ডিসি ফাস্ট চার্জার পরিচালনা করছে।

ব্যবহারকারীরা চার্জইজি (ChargeEasy) মোবাইল অ্যাপের মাধ্যমে চার্জার খুঁজে পাওয়া, ব্যবহার এবং চার্জিং সেবা গ্রহণ করতে পারবেন। অ্যাপটি আইওএস ও অ্যান্ড্রয়েড— উভয় প্ল্যাটফর্মেই রয়েছে।

এই উদ্যোগ পরিবেশবান্ধব যানবাহন ব্যবহারে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি দেশে ইভি পরিকাঠামো সম্প্রসারণে নতুন মাত্রা যোগ করেছে।

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

১০

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১১

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

১২

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

১৩

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

১৪

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১৫

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১৬

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১৭

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৮

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৯

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

২০
X