কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন ২০২৫ উদযাপন

বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন ২০২৫-এর দ্বিতীয় আসরে অতিথিরা। সৌজন্য ছবি
বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন ২০২৫-এর দ্বিতীয় আসরে অতিথিরা। সৌজন্য ছবি

সৃজনশীলতা ও নান্দনিকতার শ্রেষ্ঠত্ব উদ্‌যাপনে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড আয়োজন করছে ‘বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন ২০২৫’-এর দ্বিতীয় আসর। দেশের প্রখ্যাত স্থপতিদের উপস্থিতি এই উদ্যোগকে দিয়েছে সম্মানজনক মর্যাদা।

এ আসরে উপদেষ্টা হিসেবে ছিলেন স্থপতি জালাল আহমেদ (এফআইএবি, এফকেআইএ) এবং জুরি চেয়ারের দায়িত্ব পালন করবেন স্থপতি মো. এহসান খান।

প্যানেলের অন্য সদস্যরা হলেন স্থপতি তানিয়া করিম, স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার, স্থপতি মোহাম্মদ ইমরান হোসেন এবং বিশিষ্ট শিল্পী ঢালী আল মামুন।

বিএআইডি ২০২৫-এ থাকছে দুটি বিভাগ : পেশাদার ও শৌখিন। নির্বাচিত ছয়জন বিজয়ীকে অসাধারণ কাজের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হবে ১ লাখ টাকা, একটি সনদপত্র এবং একটি ট্রফি।

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ও পরিচালক মো. মহসিন হাবিব চৌধুরী বলেন, বিএআইডি ২০২৫ শুধু একটি পুরস্কার নয়, এটি বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্পকে এগিয়ে নেওয়ার একটি অনুপ্রেরণামূলক পদক্ষেপ। উদ্ভাবনী প্রকল্পগুলোকে স্বীকৃতি দিয়ে এবং সৃজনশীল সমাধানকে উৎসাহিত করে আমরা চাই ডিজাইনাররা বৈশ্বিক মান, টেকসই উপকরণ এবং আধুনিক নান্দনিকতা গ্রহণে অনুপ্রাণিত হোক।

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সবসময় স্থাপত্য ও ইন্টেরিয়র ডিজাইন শিল্পের মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করে আসছে। এই ধারাবাহিক প্রচেষ্টা দেশের স্থাপত্য ও ইন্টেরিয়র ডিজাইন শিল্পের টেকসই ও উদ্ভাবনী ভবিষ্যৎ নির্মাণে সহায়ক। এই অ্যাওয়ার্ড প্রোগ্রাম নিয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন বার্জার পেইন্টস বাংলাদেশের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X