ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

গলা কাটার পর বিএনপি কর্মীকে মুখ পুড়িয়ে হত্যা

নিহত সোহেল রানা। ছবি : সংগৃহীত
নিহত সোহেল রানা। ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় সোহেল রানা (৪০) নামের এক বিএনপি কর্মীকে গলা কাটার পর মুখমণ্ডল পুড়িয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাকে বিবস্ত্র করে তার শরীরের স্পর্শকাতর অংশ কেটে নিয়ে উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলের মাঠের ধানক্ষেতে ফেলে রাখা হয়।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে কৃষকরা ধান কাটতে গিয়ে বীভৎস মরদেহটি দেখতে পায়।

ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শাহাজান আলী নিহত সোহেল রানাকে দুর্দিনের বিএনপি কর্মী বলে কালবেলাকে জানান।

নিহত সোহেল রানা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের হরিপুরের বাসিন্দা মো. আবুল কালামের ছেলে। তিনি ভেড়ামারা পৌরসভার নওদাপাড়ার সজনি হলের পেছনে বাসা ভাড়া নিয়ে একাকী থাকতেন।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল রব তালুকদার সোহেল কালবেলাকে হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা ও কৃষকরা জানান, বুধবার সকালে প্রতিদিনের মতো তারা মাঠে ধান কাটতে যান। এ সময় রামচন্দ্রপুর বিলের মাঠে কৃষক মনির জমিতে তারা একটি মুখ পোড়ানো, গলাকাটা ও বিবস্ত্র পুরুষ মানুষের মরদেহ দেখতে পান। এ সময় তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় মারাত্মক আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়।

তারা জানান, ধারণা করা হচ্ছে সোহেলকে পাশের রাস্তায় মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতেই হয়ত গলা কেটে হত্যা করা হয়েছে। পরে লাশটিকে পার্শ্ববর্তী ধানক্ষেতে দুর্বৃত্তরা ফেলে রেখে যায়।

তাদের ধারণা, এ সময় তাকে বিবস্ত্র করে ওই পোশাক দিয়েই তার মুখ পুড়িয়ে দিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে আতঙ্কিত কৃষকরা পুলিশে খবর দেন।

স্থানীয় কৃষক রাজা আলী জানান, বুধবার সকালে আমি আমার জমিতে সার ও বীজ দিতে এসেছিলাম। আমার ঠিক পাশের জমিতেই তাকিয়ে দেখি পুতুলের মতো কী যেন পড়ে আছে। কাছে গিয়ে দেখি মধ্যবয়সী একজনের মরদেহ। পরে কৃষক রুহুল শেখের মোবাইল থেকে পুলিশকে বিষয়টি জানাই।

ভেড়ামারা উপজেলা বিএনপি সদস্য সচিব মো. শাহজাহান আলী কালবেলাকে বলেন, সোহেল দুর্দিনে বিএনপির একনিষ্ঠ কর্মী ছিল। সে প্রায় প্রতিটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা যত শক্তিশালীই হোক, তাদের গ্রেপ্তার করতে প্রশাসনকে আহ্বান জানাচ্ছি।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রব তালুকদার বলেন, বুধবার সকালে উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মাঠে সোহেল রানা নামের এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম হত্যাকাণ্ডের ঘটনার রহস্য উন্মোচনে কাজ করে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত হরমুজ প্রণালি, পার হচ্ছে এলএনজি জাহাজ 

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১০

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১১

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১২

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৪

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৫

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৬

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৭

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৮

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

২০
X