কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:২০ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ফাহমিদুর রহমান অনি

ইঞ্জিনিয়ার ফাহমিদুর রহমান অনি। ছবি : সৌজন্য
ইঞ্জিনিয়ার ফাহমিদুর রহমান অনি। ছবি : সৌজন্য

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের নতুন ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার ফাহমিদুর রহমান অনি। শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর হোটেল রেডিসনে দিনব্যাপী উৎসবমুখর ও গণতান্ত্রিক পরিবেশে অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে বিকেলে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সারাদেশের বিভিন্ন লোকাল অর্গানাইজেশনের প্রেসিডেন্ট ও ভোটাধিকারপ্রাপ্ত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ভোটগ্রহণ ও গণনা শেষে ঘোষিত ফলাফলে বিপুল ব্যবধানে বিজয়ী হয়ে ২০২৬ সালের জন্য জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন ফাহমিদুর রহমান অনি। ভোটারদের ব্যাপক উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ এবারের নির্বাচনকে একটি শক্তিশালী গণতান্ত্রিক চর্চার দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এর আগে জেসিআই ঢাকা ইউনাইটেডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ‘আউটস্ট্যান্ডিং লোকাল প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’, ‘১০০% এফিসিয়েন্সি অ্যাওয়ার্ড’ অর্জন করেন। পাশাপাশি ‘গ্রিন জেনারেশন’ প্রকল্পের জন্য যৌথভাবে ‘বেস্ট প্রজেক্ট অ্যাওয়ার্ড’ লাভ করেন।

ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় ফাহমিদুর রহমান অনি জানান, তার কৌশলগত ফোকাসের মধ্যে থাকবে লোকাল চ্যাপ্টারকে শক্তিশালী করা, সদস্যপদ বৃদ্ধি ও ধরে রাখায় সহায়তা, সদস্যদের নেতৃত্ব উন্নয়ন, রিপোর্টিং ও ডকুমেন্টেশনের মানোন্নয়ন, অঞ্চলভিত্তিক নেতৃত্ব একাডেমি ও কর্মশালা আয়োজন, ভবিষ্যৎ জাতীয় নেতৃত্ব তৈরি, সিনিয়র ও নতুন নেতাদের মধ্যে মেন্টরশিপ সংযোগ স্থাপন, প্রকল্পের উৎকর্ষ সাধন এবং টেকসই ও প্রভাব-চালিত প্রকল্পকে উৎসাহিত করা। পাশাপাশি জেসিআইয়ের ইমপ্যাক্ট এরিয়া ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর সঙ্গে প্রকল্পগুলোর সামঞ্জস্য নিশ্চিত করা এবং লোকাল চ্যাপ্টারগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও তিনি গুরুত্ব দেবেন।

পেশাগত জীবনে ইঞ্জিনিয়ার ফাহমিদুর রহমান অনি বিদ্যুৎ ও জ্বালানি খাতের ব্যবসা ও প্রকল্প ব্যবস্থাপনায় কাজ করছেন। এছাড়া তিনি ‘ইউনাইটেড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন সেন্টার (ইউএলসিসি)’ নামে একটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার পরিচালনা করছেন, যেখানে দক্ষতা ও ভাষা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১১

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১২

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৩

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৪

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৫

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৬

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৭

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৮

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৯

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

২০
X