কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে টিভিএস শ্রীচক্র লিমিটেডের একমাত্র ডিস্ট্রিবিউটর হলো রানার ট্রেড পার্ক লিমিটেড

চুক্তিতে রানার ট্রেড পার্ক লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রূদাবা তাজিন এবং টিভিএস শ্রীচক্র লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাহাদাত হাসান শিমুল স্বাক্ষর করেন। ছবি : সংগৃহীত
চুক্তিতে রানার ট্রেড পার্ক লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রূদাবা তাজিন এবং টিভিএস শ্রীচক্র লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাহাদাত হাসান শিমুল স্বাক্ষর করেন। ছবি : সংগৃহীত

বিশ্ববিখ্যাত টায়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান টিভিএস শ্রীচক্র লিমিটেড বাংলাদেশের বাজারে তাদের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে রানার ট্রেড পার্ক লিমিটেডকে একমাত্র অনুমোদিত ডিস্ট্রিবিউটর হিসেবে নিয়োগ দিয়েছে।

এ চুক্তির আওতায় টিভিএস শ্রীচক্র লিমিটেড কোম্পানির উন্নতমানের ইউরোগ্রিপ টায়ার বাংলাদেশে সরবরাহ করা হবে, যা রানার ট্রেড পার্ক লিমিটেডের মাধ্যমে সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হবে।

সম্প্রতি রানার গ্রুপের হেড অফিসে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই ডিস্ট্রিবিউশন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে রানার ট্রেড পার্ক লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রূদাবা তাজিন এবং টিভিএস শ্রীচক্র লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাহাদাত হাসান শিমুল স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ, বাজার উন্নয়ন এবং বাংলাদেশের গ্রাহকদের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন টায়ার সহজলভ্য করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি, আগামী দিনে রানার ট্রেড পার্ক লিমিটেড ও টিভিএস শ্রীচক্র লিমিটেড যৌথভাবে আরও বৃহৎ পরিসরে ব্যবসা বিস্তারে কাজ করবে বলেও তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এই অংশীদারিত্ব বাংলাদেশের অটোমোবাইল ও টায়ার শিল্পে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X