কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিউটিওলজির নারায়ণগঞ্জ শাখার জমকালো উদ্বোধনে ক্রেতাদের ঢল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্কিন কেয়ার ও কসমেটিকস ইন্ডাস্ট্রির অন্যতম রিটেইল চেইন ‘বিউটিওলজি’ তাদের ক্রমবর্ধমান সাফল্যের ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে ৮ম শাখার শুভ উদ্বোধন করেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জের চাষাঢ়া মোড়ে অবস্থিত আল জয়নাল ট্রেড সেন্টারের প্রথম তলায় এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঠিক দুপুর ১২:৩০-এ নতুন শাখার উদ্বোধন ঘোষণা করেন শাহীদাস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সাদিম ইব্রাহিম সিফাত। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিউটিওলজির ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং প্রিমিয়াম স্কিন কেয়ার ব্র্যান্ড অরাভিয়া’র সিইও মিস আফনান পরোমা।

এ ছাড়া স্কিন কেয়ার বিশেষজ্ঞ এবং দেশের জনপ্রিয় বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারসহ কয়েক হাজার ক্রেতা এই আয়োজনে অংশগ্রহণ করেন। সকাল থেকেই শোরুমে হাজার হাজার ক্রেতার ভিড় লক্ষ করা যায়।

স্কিন কেয়ার সচেতন গ্রাহকদের জন্য বিউটিওলজি এই গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে ‘বছরের শেষ ধামাকা’ অফার ঘোষণা করেছে। উদ্বোধনী দিনে প্রথম ৫০০ জন গ্রাহকের জন্য থাকছে নিশ্চিত উপহার। নির্দিষ্ট শর্তসাপেক্ষে প্রথম ২০০ জন গ্রাহক পাবেন ‘বেলা বিউটি নাইট ক্রিম’, পরবর্তী ২০০ জন পাবেন ‘থানাকা’ এবং শেষ ১০০ জন গ্রাহক পাবেন ‘অরাভিয়া ফেস সোপ’ সম্পূর্ণ বিনামূল্যে। এ ছাড়া উদ্বোধনী দিন থেকে স্টোরের সকল অথেন্টিক স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্টের ওপর সর্বোচ্চ ৬০% পর্যন্ত বিশেষ মূল্যছাড় উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

বিউটিওলজি মূলত বিশ্বমানের ও অথেন্টিক স্কিন কেয়ার পণ্য সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক ও স্বাস্থ্যসম্মত রূপচর্চায় সচেতনতা বৃদ্ধিতে এই নতুন শাখাটি বিশেষ ভূমিকা রাখবে বলে কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১০

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১১

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১২

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১৩

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

১৪

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

১৫

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

১৬

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

১৭

আত্মসমর্পণ করলেন আমির হামজা

১৮

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

১৯

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

২০
X