কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৪:২৬ এএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০৭:৫০ এএম
অনলাইন সংস্করণ

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের উদ্যোগে কনসালটেন্টদের সঙ্গে এক শুভেচ্ছা ও মতবিনিময় সভা (ডক্টরস মিট অ্যান্ড গ্রিট) অনুষ্ঠিত হয়েছে।

মহাখালীর স্কাইফল এ আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সম্মানিত কনসালট্যান্ট চিকিৎসকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। স্বাগত বক্তব্যে তিনি ইংরেজি নববর্ষ উপলক্ষে সব চিকিৎসক ও সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানান এবং রোগীসেবার মান উন্নয়নে চিকিৎসকদের অভিজ্ঞতা, পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ হাসপাতালের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে বলে আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল এবং মেডিকেল সার্ভিসেস পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) অধ্যাপক ডা. এ কে মাহবুবুল হক । তারা হাসপাতালের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমন্বিত চিকিৎসাসেবার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

মতবিনিময় পর্বে হাসপাতালের কনসালট্যান্টরা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এ.বি.এম সাঈদ হোসাইন, অধ্যাপক ডা. মো. ওয়াহিদুজ্জামান ভূঁইয়া, কর্নেল ডা. নূরুন নাহার হোসেন (অব.), ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. দেলোয়ার হোসেন (অব.), মেজর জেনারেল অধ্যাপক ডা. মো. শহীদুল ইসলাম, অধ্যাপক ডা. মাহ্ মুদুল হাসান, অধ্যাপক ডা. নাসির উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. খন্দকার কামরুল ইসলাম, প্রফেসর ডা. মো. মনির হোসেন, অধ্যাপক ডা. রানা মোকাররম হোসেন, প্রফেসর ডা. শেখ ফিরোজ কবির, অধ্যাপক ডা. মো. জাকির হোসেন সরকার, অধ্যাপক ডা. এ বি এম মাকসুদুল আলম, অধ্যাপক ডা. এ. কে. এম. খালেকুজ্জামান (দিপু)। তাদের আলোচনায় রোগী সেবার মানোন্নয়ন, আধুনিক চিকিৎসা ব্যবস্থা এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

অংশগ্রহণকারী চিকিৎসকরা এ ধরনের মতবিনিময় সভাকে হাসপাতালের উন্নয়ন ও চিকিৎসাসেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মতপ্রকাশ করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. জয়িতা রায় এবং পলাশ সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X