কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ইউনিভার্সেল মেডিকেলে নবজাতক ও পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় অংশগ্রহণকারীরা। ছবি : সৌজন্য
কর্মশালায় অংশগ্রহণকারীরা। ছবি : সৌজন্য

রাজধানীর মহাখালীস্থ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাংলাদেশ একাডেমি অব পেডিয়াট্রিক ও নিওনেটাল ক্রিটিক্যাল কেয়ারের যৌথ আয়োজনে দুই দিনব্যাপী বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনি (২৪ জানুয়ারি) ও রোববার (২৫ জানুয়ারি) মেডিকেল কলেজের অডিটরিয়ামে আয়োজিত দুই দিনব্যাপী এ কর্মশালায় সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা অর্ধশতাধিক পেডিয়াট্রিক, ক্রিটিক্যাল কেয়ার, নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন।

এতে জটিল শিশুরোগে আক্রান্ত মুমূর্ষু শিশু ও নবজাতকদের আধুনিক চিকিৎসায় করণীয় বিষয় নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালার ফলে মারাত্মক অসুস্থ শিশুসহ সদ্য ভূমিষ্ঠ হওয়া অপরিপক্ব শিশু, ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপে আক্রান্ত মায়েদের শিশুসহ ঝুঁকিপূর্ণ নবজাতক ও শিশুরা সারা দেশে এ ট্রেনিংপ্রাপ্ত চিকিৎসকদের মাধ্যমে তাৎক্ষণিক জীবন রক্ষাকারী চিকিৎসা পাবে এবং সামগ্রিকভাবে দেশের শিশুমৃত্যুর হার আরও কমে যাবে বলে আশা করা যাচ্ছে।

দেশের স্বনামধন্য নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডা. মো. মনির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মশালায় প্রশিক্ষণ দেন অধ্যাপক ডা. মাহফুজা শিরীণ, অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান, অধ্যাপক ডা. মো. আবদুল্লাহ আল মামুন, ডা. মো. নুরুল আখতার হাসান বিপুল, ডা. আবু তালহা, ডা. মোহাম্মদ মশিউর রহমান রিপন, ডা. মোহাম্মদ আক্তার হোসেন মাসুদ এবং ডা. নুরুন নাহারসহ দেশবরেণ্য ৯ জন শিশু ক্রিটিক্যাল কেয়ার ও নবজাতক বিশেষজ্ঞ। কর্মশালার সমন্বয়ের দায়িত্বে ছিলেন হাসপাতালের নার্সিং কোর্ডিনেটর ফারজানা আজাদ।

ওয়ার্কশপে সমাপনী বক্তব্য দেন ও সারা দেশ থেকে আসা শিশুরোগ চিকিৎসকদের ‘সার্টিফিকেট অব অ্যাটেনডেন্স’ প্রদান করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। কর্মশালার সহযোগী ছিল ফিশার অ্যান্ড প্যাকেল হেলথকেয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X