কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আকিজ বশির কেবলস্-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

আকিজ বশির কেবলস্-এর ৩-লেয়ার ইনসুলেটেড কেবল উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সৌজন্য
আকিজ বশির কেবলস্-এর ৩-লেয়ার ইনসুলেটেড কেবল উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সৌজন্য

আকিজ বশির গ্রুপ বাংলাদেশের বৈদ্যুতিক তার ও কেবল শিল্পে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। গ্রুপটির নতুন ব্র্যান্ড আকিজ বশির কেবলস্-এর মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো উন্নত প্রযুক্তিতে নির্মিত ৩-লেয়ার ইনসুলেটেড কেবল উন্মোচন করা হয়েছে।

পিওর কপার দ্বারা তৈরি, ৩-লেয়ার ইনসুলেশন প্রযুক্তিতে প্রস্তুতকৃত এই কেবল সর্বোচ্চ ১০৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহনশীল। এই উদ্ভাবন দেশের বৈদ্যুতিক নিরাপত্তায় একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে এবং আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে ক্রমবর্ধমান নিরাপত্তা চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকায় অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্র্যান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট পেশাজীবী, ব্যবসায়ী, করপোরেট সহযোগী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন। এ আয়োজনটি বাংলাদেশের দ্রুত সম্প্রসারিত বৈদ্যুতিক তার ও কেবল খাতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হয়েছে।

প্রথম দিন থেকেই দেশজুড়ে ৩২টি নিজস্ব সেলস সেন্টার ও ডিলার ডিস্ট্রিবিউটর নিয়ে কার্যক্রম শুরু করেছে, যা শুরু থেকেই সারাদেশে সহজলভ্যতা নিশ্চিত করবে। ‘Confidence Within’ ট্যাগলাইন নিয়ে যাত্রা শুরু করা এই ব্র্যান্ডটি নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও দীর্ঘমেয়াদি পারফরম্যান্সে আকিজ বশির গ্রুপের অঙ্গীকারের প্রতিফলন।

আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হেলাল আহমেদ, হেড অব বিজনেস, কেবলস্ অপারেশনস মোহাম্মদ ওমর ফারুকসহ আকিজ বশির গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোহাম্মদ খোরশেদ আলম তার বক্তব্যে জানান, আকিজ বশির গ্রুপের বিশ্বাসযোগ্যতা ও আধুনিক উৎপাদন সক্ষমতার ভিত্তিতে আকিজ বশির কেবলস্ আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের চাহিদা পূরণে মানসম্মত বৈদ্যুতিক তার ও পাওয়ার কেবলের পোর্টফোলিও নিয়ে বাজারে প্রবেশ করেছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, আকিজ বশির কেবলস্ খুব শিগগিরই বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ও বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে। নিজস্ব শোরুমভিত্তিক সারাদেশব্যাপী বিতরণ নেটওয়ার্কের মাধ্যমে ব্রান্ডটি নিরাপদ, নির্ভরযোগ্য ও ভবিষ্যৎ উপযোগী ইলেকট্রিক পণ্য সরবরাহ করে বাংলাদেশের ঘরবাড়ি, শিল্প ও অবকাঠামো খাতে নিরাপদ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এই উদ্বোধনের মাধ্যমে আকিজ বশির গ্রুপ উদ্ভাবন, গুণগত মান ও জাতীয় উন্নয়নের প্রতি তাদের অঙ্গীকার আরও সুদৃঢ় করল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১০

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১১

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১২

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৩

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৪

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৫

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৬

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

১৭

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১৮

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১৯

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

২০
X