কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৫:৪৫ পিএম
আপডেট : ১২ জুন ২০২৬, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে সম্পত্তির মামলায় হেরে প্রকাশ্যে বাবাকে হত্যা করল ছেলে 

নিহত জাফর কামরুদ্দিন ও ছেলে আবদুল রেহমান। ছবি: সংগৃহীত
নিহত জাফর কামরুদ্দিন ও ছেলে আবদুল রেহমান। ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে সম্পত্তি সংক্রান্ত মামলায় হেরে ৮২ বছর বয়সী বাবাকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) এনডিটিভি প্রকাশিত এক প্রতিবেওনে জানানো হয়, নিহত জাফর কামরুদ্দিন সাইয়্যেদ প্যাটেল পানিসম্পদ বিভাগে কর্মরত ছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ও নির্যাতনের অভিযোগে তিনি নিজের ছেলে আবদুল রেহমান আবদুল জাফরের বিরুদ্ধে প্রায় দুই বছর ধরে আইনি লড়াই চালিয়ে আসছিলেন।

পুলিশ জানায়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত আবদুল রেহমান নিয়মিত পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া-বিবাদ করতেন এবং তাদের মারধর করতেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে অতিষ্ঠ হয়ে জাফর প্যাটেল পুনেতে মেয়ের বাসায় চলে যান এবং নিজের বাড়ি থেকে ছেলেকে উচ্ছেদের জন্য আদালতে মামলা করেন।

সম্প্রতি আদালত জাফর প্যাটেলের পক্ষে রায় দেন এবং বাড়ির মালিকানা পুনরায় তার কাছে ফিরিয়ে দিয়ে ছেলেকে উচ্ছেদের নির্দেশ দেন।

রায় পাওয়ার পর আদালত থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ক্ষুব্ধ আবদুল রেহমান তার বাবার অটোরিকশার গতিরোধ করেন এবং সড়কের মাঝখানেই প্রকাশ্যে তাকে ছুরিকাঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় জাফর প্যাটেলকে উদ্ধার করা হলেও তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় ভাইয়ের হাত থেকে বাবাকে বাঁচাতে গিয়ে সঙ্গে থাকা মেয়েও হামলায় আহত হন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পরপরই অভিযুক্ত আবদুল রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমি ক্ষমতায় থাকতে ইরান পারমাণবিক অস্ত্র পাবে না’ : নেতানিয়াহু 

শিল্পকলায় আজ থেকে ‘নতুন নাটকের উৎসব’

বন্ধুকে টাকা ধার দেওয়ার আগে যে ৫টি বিষয় ভাবা জরুরি

প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দী লাশ

১৭ বছর পর মোহামেডানের শিরোপা পুনরুদ্ধার

শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট

কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান

বাংলায় মেসিচর্চা / প্রকাশিত হয়েছে মাসুদ পারভেজ রূপাইয়ের ‘আর্ট অফ ফুটবল’

বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার

জিয়াউর রহমানের বাজেট ছিল গ্রাম-গঞ্জের মানুষের জন্য : মঈন খান

১০

আওয়ামী লীগের হামলা থেকে দেশের কেউ রক্ষা পাচ্ছে না : পাটওয়ারী

১১

শিবা শানুর বিরুদ্ধে হুমকির অভিযোগ সালমান শাহ’র মায়ের

১২

বাজেট অধিক ঋণনির্ভর ও লুটপাটের : জামায়াত

১৩

মাথার পেছনের অংশে ব্যথা হয় কেন, এটি কীসের ইঙ্গিত?

১৪

আদ-দ্বীন হাসপাতাল ছাড়লেন ১৭৩ রোগী, ভর্তি বন্ধ

১৫

বাজেটে এত বড় ছাড় অতীতে দেখতে পাইনি : মির্জা ফখরুল

১৬

ওসমানীনগরে আ.লীগ নেতার বিরুদ্ধে সরকারবিরোধী তৎপরতার অভিযোগ

১৭

‘বাংলাদেশের মেধা পাচার হয়ে যাচ্ছে’

১৮

ভারতে সম্পত্তির মামলায় হেরে প্রকাশ্যে বাবাকে হত্যা করল ছেলে 

১৯

৮৯ দিনে হাম ও উপসর্গে ৬৪৩ জনের মৃত্যু 

২০
X