শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ১১:০১ পিএম
আপডেট : ১২ জুন ২০২৬, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের বাজেট ঘোষণা, বাংলাদেশের সঙ্গে ব্যবধান কত?

পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব। ছবি : সংগৃহীত
পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৭৭ হাজার কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা বা ৬ হাজার ৭৫০ কোটি ডলার) বাজেট প্রস্তাব করেছে পাকিস্তান সরকার। বাজেটে ১৩ ট্রিলিয়ন রুপি কর আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে গত বৃহস্পতিবার (১১ জুন) ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করে বাংলাদেশ সরকার। এটি পাকিস্তানের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি।

বুধবার পাকিস্তানের জাতীয় পরিষদে বাজেট উপস্থাপন করেন দেশটির অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব। এটি অর্থমন্ত্রী হিসেবে তার প্রথম বাজেট। অন্যদিকে বাংলাদেশ জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

পাকিস্তানের বাজেটে আগামী অর্থবছরে ৩ দশমিক ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বাজেট ঘাটতি জিডিপির ৬ দশমিক ৯ শতাংশে সীমাবদ্ধ রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ সরকার জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৬.৫ শতাংশ, যা পাকিস্তানের লক্ষ্যমাত্রার দ্বিগুণ। একইসঙ্গে প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পাকিস্তানের বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ১৭ দশমিক ৮ ট্রিলিয়ন রুপি। এর মধ্যে ফেডারেল বোর্ড অব রেভিনিউর (এফবিআর) কর আদায়ের লক্ষ্য প্রায় ১৩ ট্রিলিয়ন রুপি, যা আগের বছরের তুলনায় ৩৮ শতাংশ বেশি।

অন্যদিকে ঋণের সুদ পরিশোধ বাবদ ব্যয় ধরা হয়েছে প্রায় ৯ দশমিক ৮ ট্রিলিয়ন রুপি, যা মোট বাজেট ব্যয়ের সবচেয়ে বড় অংশ। প্রতিরক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে ২ দশমিক ১ ট্রিলিয়ন রুপি।

বিশ্লেষকদের মতে, বাজেটটি মূলত আইএমএফের শর্ত পূরণের লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছে, যাতে পাকিস্তান নতুন ও দীর্ঘমেয়াদি ঋণ কর্মসূচি নিশ্চিত করতে পারে।

টপলাইন সিকিউরিটিজের প্রধান নির্বাহী মোহাম্মদ সোহাইল বলেন, বাজেটটি সামগ্রিকভাবে আইএমএফের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহায়ক হবে।

এদিকে, বাংলাদেশ সরকার, অর্থনীতি পুনরুদ্ধার ও ২০৩৪ সালের মধ্যে দেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করার লক্ষ্য নির্ধারণ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএনসিসিতে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলবে দুই শিফটে

অচেতন অবস্থায় সন্ধান মিলল নিখোঁজ ছাত্রশিবির নেতার

জাহাজে হামলার জেরে ফের মার্কিন দূতকে তলব ভারতের

‘সরকার বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায়’ 

নতুন প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া থেকে দূরে রাখতে হবে: হুইপ অপু

রূপগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত

বিশ্বকাপের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিলের কোচ

পাকিস্তানের বাজেট ঘোষণা, বাংলাদেশের সঙ্গে ব্যবধান কত?

রোববার সই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক

এবার বিনামূল্যে দেখাবে বিশ্বকাপ, জানুন কীভাবে?

১০

সীমান্তে অবৈধ পুশইন ও ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ

১১

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর

১২

ব্রাজিল ম্যাচের আগে মরক্কোর দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন দুই তারকা

১৩

বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

১৪

সোনারগাঁয়ে ২০ হাজার মানুষ নিয়ে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল

১৫

যুক্তরাষ্ট্রের হামলায় ১০৪ নাবিক নিহতের প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের 

১৬

কক্সবাজার সৈকতে ৩ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

১৭

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

১৮

যশোরে আদ্-দীন হাসপাতালে রোগীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

১৯

পুশইনের প্রতিবাদে বিভিন্ন জেলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

২০
X