কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

জেড আই গ্রুপের ডিলার মিট প্রোগ্রাম ২০২৬ অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘এক সাথে গড়ি আগামীর সাফল্য ডিলার মিট ২০২৬’ এই স্লোগানকে সামনে রেখে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে জেড আই গ্রুপের ‘ডিলার মিট প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৯ জানুয়ারি) ঢাকার সাভারে ওয়াটার বার্ডস লিমিটেডের ফ্যাক্টরিতে দেশের বিভিন্ন প্রান্তের ৩শ’ এর বেশি পানি সরবরাহ, ট্রিটমেন্ট, সল্যুশন ও ওয়াটার পিউরিফায়ার ব্যবসায়ীদের উপস্থিতিতে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত তৈরি সর্বাধুনিক ওয়াটার পিউরিফায়ার ও একসেসোরিজ, ওয়াটার ট্যাংক, এইচডিপিই পাইপ, ভেসেলসহ পণ্য ও সেবা আরো সহজে ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ডিলার মিটে অংশ গ্রহণকারী ব্যবসায়ীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেড আই গ্রুপের চেয়ারম্যান এবিএম জাহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর নার্গিস সুলতানা, এক্সেকিউটিভ ডিরেক্টর (একাউন্ট এন্ড ফিনান্স) আবু ওসমান সিদ্দিকী ও এক্সেকিউটিভ ডিরেক্টর (অপারেশন) মাসেদুল ইসলাম।

এ ছাড়াও ডিলার মিট প্রোগ্রামে হিরন স্মার্ট ও হিরন টেক ওয়াটার পিউরিফায়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেড আই গ্রুপের চেয়ারম্যান এবিএম জাহিদুল ইসলাম বলেন, অতীতে ওয়াটার পিউরিফায়ার বিদেশ থেকে ইম্পোর্ট করা হত কিন্তু বর্তমানে আমরা সর্বাধুনিক ওয়াটার পিউরিফায়ার উৎপাদন ও বাজারজাত করি।

তিনি আরও বলেন, আমরা আমদানি নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারব। লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে, বৈদেশিক মুদ্রার সাশ্রয়ও সম্ভব হবে, যা দেশের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করবে। আমাদের এই প্রচেষ্টা দেশের শিল্পখাতকে শক্তিশালী ও টেকসই করবে, এবং আগামী দিনে উন্নতির দিকেও আমাদের এগিয়ে নিয়ে যাবে।

জেড আই গ্রুপকে বাংলাদেশের গর্ব হিসেবে অভিহিত করে ডিলার মিটে অংশ নেওয়া ব্যবসায়ীগণ সর্বোচ্চ ক্রেতাসুবিধা প্রদানে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। তারা ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত পণ্য সবার মাঝে ছড়িয়ে দিতে আরও বেশি মনোযোগী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X