কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

তাসমিয়া কসমেটিকসের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কসমেটিকস ও টয়লেট্রিজ সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘তাসমিয়া কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজ লি.’ পরিবেশকদের নিয়ে ঈদুল ফিতরের সেলস পরিকল্পনা বিষয়ক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে রাজধানীর একটি কনভেনশন হলে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তাওহীদ আহমেদ, চেয়ারম্যান ফাহমিদা আহমেদ, ডিরেক্টর, নাফিসা আহমেদ পারিসা , জি এম মো. ওবায়দুর রহমার মোল্লাসহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও শুভ্যানুধ্যায়ীরা।

কনফারেন্সে সারা দেশ থেকে আসা পরিবেশকদের সঙ্গে আসছে ঈদুল ফিতরের সেলস বিষয়ে মতবিনিময় ও তাদের পরামর্শ গ্রহণ করা হয়।

তাসমিয়ার ব্যবস্থাপনা পরিচালক তাওহীদ আহমেদ বলেন, তাসমিয়া কসমেটিকস আপনাদের কোম্পানি। এই কোম্পানির উন্নয়ন ও অগ্রযাত্রায় সব সময় আপনাদের পাশে পেয়েছি এবং ভবিষ্যতেও পেতে চাই। কোম্পানি পরিচালনার ক্ষেত্রে আপনাদের সবার অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হবে। তাসমিয়া কসমেটিকস আন্তর্জাতিক মানসম্পন্ন, অত্যন্ত উন্নত মানের পণ্যসামগ্রী তৈরি করে, ক্রেতাসাধারণ তা গ্রহণ করেছে এবং কয়েকটি দেশে রপ্তানি হচ্ছে। তাসমিয়া কসমেটিকস ব্যবহার করার জন্য সারা দেশের ভোক্তাদের বিশেষ ধন্যবাদ জানান তিনি।

তাসমিয়া কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজের আছে স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, স্মার্ট কাশ্মীরি কালার কোন মেহেদি, স্মার্ট সিনথেটিক কোন মেহেদি, স্মার্ট পাওয়ার ডিস ওয়াশিং বার, ররি ডিটারজেন্টসহ নানা ধরনের পণ্য। বিভিন্ন শপিং সেন্টার ও মেগা শপ ও সারা দেশের দোকানে তাসমিয়া কসমেটিকসের পণ্য পাওয়া যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X