বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

এক্সআইসি : নতুন পরিচয়ে এক্স ইনডেক্স

এক্সআইসির অনুষ্ঠানে চিফ অ্যাডভাইজার। ছবি : কালবেলা
এক্সআইসির অনুষ্ঠানে চিফ অ্যাডভাইজার। ছবি : কালবেলা

দীর্ঘ পাঁচ দশকের পথচলা ও সফলতার ধারাবাহিকতায় নতুন ব্র্যান্ড পরিচয় উন্মোচন করেছে এক্স ইনডেক্স কোম্পানি।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ভিশন-২০৫০ সামনে রেখে প্রতিষ্ঠানটির নতুন নাম ও লোগো উন্মোচন করা হয়।

১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এই গ্রুপটি এখন আর কেবল প্রথাগত ব্যবসায় সীমাবদ্ধ না থেকে বরং উদ্ভাবন নির্ভর একটি আধুনিক প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরের লক্ষ্য নিয়েছে।

অনুষ্ঠানে এক্সআইসির চিফ অ্যাডভাইজার মো. মাজহারুল কাদের এই পরিবর্তনের তাৎপর্য তুলে ধরে বলেন, আমাদের এই পুনর্গঠন কেবল নাম বা লোগো পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আগামী প্রজন্মের জন্য একটি অর্থবহ ও দায়িত্বশীল প্রতিষ্ঠান গড়ার অঙ্গীকার। বিগত পাঁচ দশকের আস্থা ও ঐতিহ্যের ওপর ভিত্তি করেই আমরা আগামীর প্রস্তুতি নিচ্ছি।

অনুষ্ঠানে জনাব মাজহারুল কাদেরকে এক্সআইসির চিফ অ্যাডভাইসার এবং চেয়ারম্যান এমিরেটাস হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

ব্যবস্থাপনা পরিচালক মাহীন মাজহার বলেন, এক্সআইসির নতুন পরিচয় আমাদের কাজের ধরণ ও আগামীর ভাবনার প্রতিফলন। আমাদের লক্ষ্য হচ্ছে উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশের মানুষের জন্য এমন কিছু অনন্য পণ্য ও সেবা নিয়ে আসা যা প্রকৃতপক্ষে জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

এক্সআইসি স্বচ্ছতা, সম্মান ও টেকসই প্রবৃদ্ধিকে মূল ভিত্তি হিসেবে ঘোষণা করে। কোন ট্রেন্ড অনুসরণ নয়, বরং নিজস্ব উদ্ভাবনের মাধ্যমে বাজারে নিজেদের স্বতন্ত্র অবস্থান গড়তে চায়।

সবশেষে, আগামী প্রজন্মের কাছে একটি শক্তিশালী ও আধুনিক উত্তরাধিকার রেখে যাওয়ার প্রতিশ্রুতি দেয় প্রতিষ্ঠানটি।

কালবেলা/এমএ/এইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X