কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০১:৩৪ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

‘হোয়াইট ক্যাপ-২’ সম্পন্ন করল জেসিআই ঢাকা ওয়েস্ট

প্রজেক্ট ‘হোয়াইট ক্যাপ-২’ সম্পন্ন করল জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্ট। ছবি : সংগৃহীত
প্রজেক্ট ‘হোয়াইট ক্যাপ-২’ সম্পন্ন করল জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্ট। ছবি : সংগৃহীত

সফলভাবে প্রজেক্ট ‘হোয়াইট ক্যাপ-২’ সম্পন্ন করল জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্ট। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার রামপুরার সপ্তবর্ণ বিদ্যানিকেতন স্কুলে ৫ সেশন পরিচালনার মাধ্যমে এর কার্যক্রমের ইতি ঘটে। সমাজের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের আইসিটি শিক্ষা দেওয়ার উদ্যোগের অংশ জেসিআই ঢাকা ওয়েস্টের এই প্রকল্প।

অনুষ্ঠানটিতে মোট ৬০ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট ও উপহার দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেসিআই বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট মো. আলতামিশ নাবিল। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল প্রেসিডেন্ট মোহাম্মাদ মাহমুদুর রহমান।

আরও উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ওয়েস্টের দুই ভাইস প্রেসিডেন্ট মো. জহিরুল ইসলাম মোহসান ও এস এম বেলাল উদ্দিন, জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল ট্রেজারার মো. তানভীর হাসান ও জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল ডিরেক্টর ও প্রজেক্ট ডিরেক্টর ইব্রাহীম খলিল ফয়সাল।

প্রকল্পটি সম্পর্কে জেসিআই ঢাকা ওয়েস্টের ২০২৩ লোকাল প্রেসিডেন্ট মোহাম্মাদ মাহমুদুর রহমান বলেন, স্মার্ট বাংলাদেশ তৈরিতে ‘প্রজেক্ট হোয়াইট ক্যাপ-২’ একটি ক্ষুদ্র প্রয়াস। সমাজের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আইসিটিতে দক্ষ করে তোলাই আমাদের লক্ষ্য। গত বছরের মতো এবারো আমরা সফলতার সঙ্গে এই কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮-৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআইর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে। বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের প্রায় ৪০টির বেশি আঞ্চলিক শাখা কাজ করছে। এরমধ্যে জেসিআই ঢাকা ওয়েস্ট সবচেয়ে বড় এবং পুরোনো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X