কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

১০ তরুণ-তরুণীকে টয়োপ পুরস্কার দেবে জেসিআই বাংলাদেশ

সংবাদ সম্মেলনে জেসিআই কর্তৃপক্ষ। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে জেসিআই কর্তৃপক্ষ। ছবি : কালবেলা

অনূর্ধ্ব ৪০ বছর বয়সী দেশের ১০ জন তরুণ-তরুণীদের টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসনস (টয়োপ) পুরস্কার- ২০২৩ দেবে জেসিআই বাংলাদেশ। নিজ নিজ কর্মক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তরুণদের আন্তর্জাতিক সংগঠন জনিুয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) প্রতিবছর শতাধিক দেশে তাদের অনন্য সম্মাননা টয়োপ পুরস্কার আয়োজন করে।

আগামী ১৩ অক্টোবর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান পর্ব আয়োজিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজলু ইসলাম।

আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় জেসিআই এর পক্ষ থেকে। অনুষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট জিয়াউল হক ভূঁইয়া।

এতে আরও উপস্থিত ছিলেন জেসিআই এর ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির, টয়োপ ২০২৩ এর পরিচালক এরফান হক, আহ্বায়ক আব্দুল্লাহ সাফি, সহ-আহ্বায়ক আরেফিন রাফি আহমেদ, আরিজ আফসার খান এবং মুহাম্মদ আলতামিশ নাবিল।

টয়োপ- ২০২৩ সম্পর্কে জেসিআই বাংলাদেশের সভাপতি জিয়াউল হক ভূঁইয়া বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলায় দেশের তরুণ সমাজের ভূমিকা অনস্বীকার্য। জেসিআই বাংলাদেশ প্রতিনিয়ত টেকসই উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশে তরুণদের মধ্যে নেতৃত্ব গুণ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। টয়োপ-২০২৩ তরুণ প্রজন্মের মধ্যে প্রভাবশালী নেতৃত্বকে অনুপ্রাণিত করার পথে আরেকটি পদক্ষেপ।

এ সময় আরও জানানো হয়, ব্যবসা, অর্থনীতি, উদ্যোক্তা অর্জন, রাজনীতি, আইনি বিষয়, সরকারি বিষয়, একাডেমিক নেতৃত্ব, ব্যক্তিগত উন্নতি বা অর্জন, চিকিৎসা উদ্ভাবন, সাংস্কৃতিক অর্জন এবং মানবিক বা স্বেচ্ছাসেবী নেতৃত্ব; এসব ক্যাটাগরিতে ১০ জনকে টয়োপ পুরস্কার দেওয়া হবে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত পুরস্কারের জন্য মনোনয়ন জমা দেওয়া যাবে। ২০১৩ সাল থেকে ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ- তরুণীদের এই পুরস্কার দিয়ে আসছে জেসিআই বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X