কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

জেসিআই ঢাকা সাউথের নতুন কমিটি ঘোষণা

জেসিআই ঢাকা সাউথের নতুন কমিটি ঘোষণা। ছবি : সংগৃহীত
জেসিআই ঢাকা সাউথের নতুন কমিটি ঘোষণা। ছবি : সংগৃহীত

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা সাউথের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (৫ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি ক্লাবের অডিটরিয়ামে অনুষ্ঠিত জেসিআই ঢাকা সাউথের বার্ষিক সাধারণ সভায় ২০২৪ সালের জন্য এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়।

ওই অনুষ্ঠানে সে সময় উপস্থিত ছিলেন সংগঠনটির জেসিআই বাংলাদেশ ন্যাশনাল প্রেসিডেন্ট জিয়াউল হক ভূঁইয়া, ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী ফাহাদ এবং ন্যাশনাল কমিটির অন্যান্য নেতারা।

জেসিআই ঢাকা সাউথের ২০২৪ সালের জন্য লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বি এম জাহিদ হোসেন মারুফ। একইভাবে কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন- আইপিএলপি ইকবাল ইলাহি খান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাহিদ হাসান খান, ভাইস প্রেসিডেন্ট আশরাফ হোসেন সানি ও কাজী মোতাহাজ্জাদ বিল্লাহ এবং সেক্রেটেরি জেনারেল সারারা খান।

কমিটিতে আরও রয়েছেন- জিএলসি ফারহানা আনিস খান, ট্রেজারার অর্নি রুবায়েত আখন্দ, ডিরেক্টরস মৌনতা আলম, নিয়াজ হাসনাত শাওন, সাখাওয়াত হোসেন, এক্সিকিউটিভ এসিস্ট্যান্ট টু এলপি কে আর হাসান, কমিটি চেয়ার তানজিল শোভন এবং আলতাফ কামাল শুদ্ধ।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ও ২০২৩ সালের জেসিআই সাউথের আইপিএলপি স্টিভ ডি সিলভা। জেসিআই ঢাকা সাউথের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণার আগে সংগঠনটির ২০২৩ সালের পঞ্চম সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সি উদ্যমী তরুণদের একটি সংগঠন। এ সংগঠনটির সদরদপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারাবিশ্বে সদস্য সংখ্যা ২ লাখের বেশি। সামাজিক উন্নয়নের জন্য বাংলাদেশে সংগঠনটির পাঁচ হাজারেরও বেশি সদস্য সক্রিয়ভাবে কাজ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১০

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১১

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১২

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৩

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৪

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৬

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৭

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৮

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৯

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

২০
X