কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০৭:৩৯ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

উইমেন অব ইন্সপিরেশন অ্যাওয়ার্ড পেলেন সাদিয়া হক

উইমেন অব ইন্সপিরেশন অ্যাওয়ার্ডস ২০২৩ পেয়েছেন দেশের শীর্ষস্থানীয় ট্রাভেল-টেক প্ল্যাটফর্ম শেয়ারট্রিপের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাদিয়া হক।
উইমেন অব ইন্সপিরেশন অ্যাওয়ার্ডস ২০২৩ পেয়েছেন দেশের শীর্ষস্থানীয় ট্রাভেল-টেক প্ল্যাটফর্ম শেয়ারট্রিপের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাদিয়া হক।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের উইমেন অব ইন্সপিরেশন অ্যাওয়ার্ডস ২০২৩ পেয়েছেন দেশের শীর্ষস্থানীয় ট্রাভেল-টেক প্ল্যাটফর্ম শেয়ারট্রিপের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাদিয়া হক। রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনে গত শনিবার এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশের পর্যটন খাতের বিকাশে সাদিয়া হকের অব্যাহত প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ এই উইমেন অব ইন্সপিরেশন অ্যাওয়ার্ড। তিনি কেবল বাংলাদেশিদের ভ্রমণ প্রক্রিয়ার রূপান্তর নিশ্চিত করেছেন এমনটা নয়; বরং তার দূরদর্শী নেতৃত্বের মধ্য দিয়ে স্থানীয় কমিউনিটিগুলোর জন্য তৈরি হয়েছে নতুন সুযোগ এবং সামাজিক ও অর্থনৈতিক রূপান্তরের ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়েছে। দেশের ভ্রমণ খাতে অসামান্য এ অর্জনের পাশাপাশি তিনি কটলার অ্যাওয়ার্ডস ২০২২ এর ‘উইমেন লিডার অব দ্য ইয়ার’ স্বীকৃতিতেও ভূষিত হন।

দেশের ভ্রমণ খাতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসার লক্ষ্যে শেয়ারট্রিপ প্রতিষ্ঠা করেন সাদিয়া হক। বহুমুখী এই প্ল্যাটফর্মটি মাত্র কয়েক ট্যাপেই ভ্রমণ-সংক্রান্ত যে কোনো সার্ভিস পেতে সহায়তা করে ভ্রমণকারীদের। ফলে দেশের ভ্রমণপিপাসু মানুষের কাছে ওয়ান-স্টপ সল্যুশন হিসেবে খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে শেয়ারট্রিপ।

এ বিষয়ে সাদিয়া হক বলেন, “এই স্বীকৃতি আমার জন্য অনেক সম্মানজনক এবং এটি অর্জন করতে পেরে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। শেয়ারট্রিপ কেবল একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়, বরং এটি অনলাইন এবং অফলাইন ভ্রমণ সার্ভিসের মাঝের দূরত্ব কমিয়ে দেশ ও বিদেশের সৌন্দর্য ও অনন্য ভ্রমণ অভিজ্ঞতা উপভোগের অপার সম্ভাবনা উন্মোচিত করছে। আমাদের নিবেদিতপ্রাণ সহকর্মী ও অংশীদারদের অব্যাহত সহযোগিতার মাধ্যমে দেশের পর্যটন খাতের বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ আমরা।”

দেশের অসাধারণ নারী নেতৃত্বের অসামান্য অর্জনকে স্বীকৃতি দিতে ও তা উদযাপন করতে উইমেন অব ইন্সপিরেশন অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের আয়োজন করে জেসিআই (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল)। এ বছর সমাজে ইতিবাচক প্রভাব বিস্তারের ওপর ভিত্তি করে ১২ জন অপ্রতিরোধ্য নারীকে এই স্বীকৃতি দেয় জেসিআই; আর এর মধ্য দিয়ে তাঁদের এই অনবদ্য পথচলাকে উদযাপন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X