কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা নিয়ে ওপেন ডে আয়োজন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে ধারণা দিতে ‘স্টাডি ইন অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড : ওপেন ডে’ আয়োজন করতে যাচ্ছে মেন্টরস’ স্টাডি এব্রোড।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকা হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই আয়োজন চলবে।

আয়োজকরা জানিয়েছেন, ওপেন ডে-তে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আগ্রহী শিক্ষার্থীরা সরাসরি তাদের সঙ্গে কথা বলে ব্যাচেলর, মাস্টার্স, ফাউন্ডেশন, ডিপ্লোমা এবং অন্যান্য কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

এছাড়া শিক্ষার্থীদের জন্য স্পট অ্যাসেসমেন্ট ও যোগ্যতা যাচাইয়ের সুযোগ থাকবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে নিজেদের যোগ্যতা যাচাই করে উপযুক্ত কোর্স ও বিশ্ববিদ্যালয় সম্পর্কে পরামর্শ নিতে পারবেন।

ইভেন্টে অংশগ্রহণকারীরা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আবেদন প্রক্রিয়া, ভিসা প্রসেসিং, খণ্ডকালীন কাজের সুযোগ, পড়াশোনা শেষে ওয়ার্ক পারমিট, থাকা-খাওয়া এবং আইইএলটিএস প্রস্তুতি বিষয়ে অভিজ্ঞ কাউন্সেলরদের কাছ থেকে দিকনির্দেশনা পাবেন।

ওপেন ডে-তে অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে। আগ্রহী শিক্ষার্থীদের স্পট অ্যাসেসমেন্ট ও অন-দ্য-স্পট আবেদনের জন্য সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট, পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্রের কপি সঙ্গে আনতে অনুরোধ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X