কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মেন্টরস' স্টাডি অ্যাব্রোডের আয়োজনে ‘স্টাডি ইন দ্য ইউকে অ্যান্ড আয়ারল্যান্ড ওপেন ডে’

স্টাডি ইন দ্য ইউকে অ্যান্ড আয়ারল্যান্ড ওপেন ডের পোস্টার। ছবি : সংগৃহীত
স্টাডি ইন দ্য ইউকে অ্যান্ড আয়ারল্যান্ড ওপেন ডের পোস্টার। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে মেন্টরস' স্টাডি অ্যাব্রোড আয়োজন করতে যাচ্ছে স্টাডি ইন দ্য ইউকে অ্যান্ড আয়ারল্যান্ড ওপেন ডে।

আগামী শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত রাজধানীর বনানীতে অবস্থিত মেন্টরস’ স্টাডি অ্যাব্রোডের ব্রাঞ্চে ওপেন ডে অনুষ্ঠিত হবে।

উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের হাজারো শিক্ষার্থীর কাছে যুক্তরাজ্য বরাবরই জনপ্রিয়। সম্প্রতি আয়ারল্যান্ডও এদেশের শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে দেশ দুটিতে এই উদ্দেশে যাওয়ার ক্ষেত্রে সঠিক তথ্য ও দিকনির্দেশনার অভাব বোধ করেন অনেকেই। তাদের সেই সমস্যার সমাধানের লক্ষ্যেই এই আয়োজন।

উচ্চশিক্ষার জন্য এই দেশ দুটিতে যেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামটিতে থাকছে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন সাবজেক্ট, অ্যাডমিশন এবং স্কলারশিপের ব্যাপারে যাবতীয় তথ্য গ্রহণ করবার সুযোগ। পাশাপাশি নিজেদের একাডেমিক এবং প্রফেশনাল প্রোফাইল যাচাই করিয়ে নিতে পারবেন তারা। এছাড়াও মেন্টরস' স্টাডি এব্রোডের এক্সপার্ট কাউন্সেলরদের সাহায্যে তারা পাবেন নিজের পছন্দের বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তির জন্য আবেদন করার সুযোগ।

কেবল অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়েই নয়, ওপেন ডেটিতে আসা আগ্রহীরা যুক্তরাজ্যে ও আয়ারল্যান্ডে শিক্ষার্থী হিসেবে যাওয়ার এবং থাকার ব্যাপারে বিভিন্ন প্রশ্নের উত্তর পাবেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং মেন্টরস' স্টাডি অ্যাব্রোডের কাউন্সেরলরদের কাছ থেকে।

১৯৯৬ সাল থেকে মেন্টরস’ দেশের হাজারো শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষা, স্ট্যান্ডার্ডাইজড টেস্টের জন্য প্রস্তুতি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিসহ বিভিন্ন সেবা প্রদানের মাধ্যমে তাদের স্বপ্ন পূরণে সহায়তা করে আসছে। বিভিন্ন বয়সের শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য মেন্টরস’ এডুকেশনে রয়েছে উপযুক্ত কোর্স।

২০০৭ সালে মেন্টরস’ স্টাডি অ্যাব্রোডের কার্যক্রম চালু করা হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, সুইডেন, মালয়েশিয়া এবং জাপানের মতো দেশে মোট ১৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা প্রদান করছে মেন্টরস' স্টাডি অ্যাব্রোড।

ঢাকায় ৭টি ব্রাঞ্চ এবং ঢাকার বাইরে আরও ১০টি ব্রাঞ্চ নিয়ে সারা দেশে মোট ১৭টি শাখা রয়েছে মেন্টরস’-এর।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১০

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১১

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১২

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১৩

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৪

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৫

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১৬

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১৭

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৮

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৯

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

২০
X