কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ ও নতুন মোটরসাইকেল ‘লাইনআপ’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উন্নতমানের মোটরসাইকেল, অফ-রোড যানবাহন এবং ইঞ্জিন তৈরির জন্য বিশ্বখ্যাত ব্র্যান্ড সিএফএমওটিও তাদের প্রিমিয়াম ই-বাইক ব্র্যান্ড জিহো উন্মোচন করেছে। একই সঙ্গে তারা তাদের নতুন মোটরসাইকেলের লাইনআপও নিয়ে এসেছে।

ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত ‘১০ম ঢাকা বাইক শো ২০২৬’-এ ই-বাইক ব্র্যান্ড জিহো উন্মোচন করে।

অনুষ্ঠানে চেয়ারম্যান মেজবাহ উদ্দিন মামুন, ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন তানবীর এবং সিইও রেজাউল কারিম সুমন উপস্থিত ছিলেন। এছাড়াও সিএফমটো গ্লোবাল টিম, সিএফমটো বাংলাদেশ টিম, বাইকিং কমিউনিটি, সিএফমটো ব্যবহারকারী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন। অটোমোটিভ ও ব্যবসায়িক খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রধান অংশীদার, সহযোগী এবং গণমাধ্যম প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সিএফমটো তাদের শক্তিশালী মোটরসাইকেল পোর্টফোলিও উপস্থাপন করে, যার মধ্যে ৩০০ এসআর, ২৫০ এসআর, ২৫০ এনকে, ৩০০ এনকে, ২৫০ সিএলসি, ১৫০ এসসি এবং ২৩০ ডুয়াল উল্লেখযোগ্য। পাশাপাশি ১৫০ অরা এবং ২৫০ ডুয়ালসহ নতুন মডেলও উন্মোচন করা হয়, যা বাংলাদেশের বাজারে ব্র্যান্ডটির উপস্থিতিকে আরও বিস্তৃত করবে।

অন্যদিকে, জিহো ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটারগুলোও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। বিশেষ করে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ মডেল এ ই-৭ প্রো এর ডিজাইন, পারফরম্যান্স এবং উদ্ভাবনী প্রযুক্তি উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। অংশগ্রহণকারীরা উভয় ব্র্যান্ডের পণ্য সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

কোম্পানির চেয়ারম্যান মেজবাহ উদ্দিন মামুন বলেন, এই উন্মোচনটি বাংলাদেশের গতিশীলতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যেখানে উন্নত ইলেকট্রিক প্রযুক্তি এবং পারফরম্যান্স মোটরসাইকেলকে এক প্ল্যাটফর্মে উপস্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা পণ্যের সম্ভার আরও সম্প্রসারণ এবং দেশের আরোহীদের চাহিদা পূরণে উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করে যেতে চাই।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে সিএফমটো বাংলাদেশ পণ্যের পরিসর বৃদ্ধি, ডিলার নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং জিহো ব্র্যান্ডের মাধ্যমে টেকসই ইভি ব্যাবহার, ও আস্থা ওর্জনে কাজ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আলফা’র প্রশংসায় প্রভাস, ভরসা আলিয়া

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প

ছয়-সাত ভাষায় গান গাই, জানালেন লুইপা

জাতিসংঘের সামনে গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করলেন এক ব্যক্তি

বদলে যাচ্ছে ২০০৬ সালের ভিসা নীতি

জনসম্মুখে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন

দুই গোল খেয়ে সুইস-ঝড়ে বিপর্যস্ত আলজেরিয়া

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন

১০

গভীর রাতে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

১১

বগুড়ায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

১২

সুমাইয়ার কান্না থামাবে কে? 

১৩

পরীক্ষাকেন্দ্রের বাইরে তৈরি হচ্ছে শেড, শৃঙ্খলায় থাকছে স্কাউট-বিএনসিসি 

১৪

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৫

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

১৬

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

১৭

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

১৮

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

১৯

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

২০
X