কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস পালন করেছে আকিজ রিসোর্স

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘মনোসামাজিক স্বাস্থ্য নিশ্চিত করি, শোভন কর্মপরিবেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশ্ব কর্মক্ষেত্র নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস ২০২৬ পালন করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আকিজ রিসোর্স। এ উপলক্ষে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এসেনসিয়ালস, আকিজ সিমেন্ট, আকিজ ইস্পাত, আকিজ রেডিমিক্স কংক্রিট, আকিজ অ্যাসফল্ট প্ল্যান্ট, আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং, আকিজ পলিফাইবার, আকিজ ফিড ও আকিজ বিল্ডিং সলিউশনসের কারখানাসমূহে দিনব্যাপী র‌্যালি, সচেতনতামূলক সেমিনার ও কুইজ প্রতিযোগিতার আয়োাজন করা হয়। পাশাপাশি আকিজ রিসোর্সের চ্যারিটি সংস্থা শেখ ফারিক উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট ও লিভার কেয়ার ভ্যাকসিনেশনের যৌথ উদ্যোগে কর্মীদের জন্য হেপাটাইটিস বি পরীক্ষা ও টিকাদান কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে আকিজ রিসোর্সের হেড অব কর্পোরেট সার্ভিসেস মেজর জাহিদুল হাসান (অব.) বলেন, ‘কর্মীর মানসিক সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করা আকিজ রিসোর্সের অন্যতম প্রধান নীতি। আমরা বিশ্বাস করি, পারস্পরিক সম্মান, সহযোগিতা ও মানসিক ভারসাম্যের ভিত্তিতে গড়ে ওঠা কর্মপরিবেশই দীর্ঘমেয়াদে টেকসই উৎপাদনশীলতা নিশ্চিত করে।’

আকিজ রিসোর্সের ইএসজি-সাসটেইনেবিলিটি লিড জনাব রাহাজুল আমীন বলেন, ‘মনোসামাজিক স্বাস্থ্য আমাদের ইএসজি কাঠামোর একটি পরিমাপযোগ্য সূচক। কর্মক্ষেত্রে মানসিক চাপ ব্যবস্থাপনা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতিকে আমরা সবসময় সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে থাকি।’

উল্লেখ্য, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে প্রতি বছর ২৮ এপ্রিল বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়। আকিজ রিসোর্স প্রতি বছর এই দিবস পালনের মাধ্যমে কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১০

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১১

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১২

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৩

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৪

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৫

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৬

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৭

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৮

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৯

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

২০
X