কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

তরুণদের জন্য ‘কুরবানী রান’ গেমিং টুর্নামেন্ট চালু করল আকিজ আইবস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের তরুণ গেমারদের জন্য ‘কুরবানী রান’ নামে একটি গেমিং টুর্নামেন্টের উদ্বোধন করেছে শিল্প গ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ আইবস লিমিটেড।

শনিবার (১৬ মে) রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউজে আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জানা গেছে, দেশীয় গেমিং শিল্পকে এগিয়ে নেওয়া এবং তরুণদের জন্য সুস্থ ও প্রতিযোগিতামূলক বিনোদনের পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে আকিজ আইবস-এর গেমিং প্ল্যাটফর্ম ‘ইলিউশন আর্ক’-এ এই টুর্নামেন্টের আয়োজন করেছে। প্ল্যাটফর্র্মে নিবন্ধনের মাধ্যমে গেমাররা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন।

আগামী ১০ জুন পর্যন্ত চলবে টুর্নামেন্ট। এতে অংশগ্রহণকারী শীর্ষ ২৫ জনকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের তালিকায় রয়েছে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোয়েভ ওভেনসহ আরও নানা উপহার।

অনুষ্ঠানে আকিজ আইবস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জায়েদ বিন রশিদ বলেন, ‘তরুণদের মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখতে সুস্থ বিকল্প তৈরি করা জরুরি। ‘ইলিউশন আর্ক’ প্ল্যাটফর্মের ‘কুরবানী রান’ টুর্নামেন্ট সেই উদ্যোগেরই অংশ, যাকে ভবিষ্যতে আন্তর্জাতিক পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের গেমারদের জন্য একটি দেশীয় প্লাটফর্ম তৈরি করাই ‘ইলিউশন আর্ক’-এর মূল উদ্দেশ্য। দেশের তরুণরা যেন বিদেশি প্ল্যাটফর্মের ওপর নির্ভর না করে দেশীয় গেমিং শিল্পের বিকাশে যুক্ত হয়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগটি তরুণ প্রজন্মের জন্য আকিজ রিসোর্সের একটি ডিজিটাল সিএসআর ইনিশিয়েটিভ।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান, আকিজ বিল্ডিং সলিউশনস লিমিটেডের ক্লাস্টার সিইও আসাদুল হক সুফিয়ানী, আকিজ রিসোর্সের হেড অব কর্পোরেট সার্ভিসেস মেজর জাহিদুল হাসান (অব.) এবং ‘কুরবানী রান’ গেমের প্রধান ডেভেলপার জুবায়ের আল হাসানসহ আকিজ রিসোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালবেলা/এইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X