কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৪:৪৭ পিএম
আপডেট : ১৮ মে ২০২৬, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ঈদুল আজহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্ট ইকোসিস্টেম ব্র্যান্ড টেকনো বাংলাদেশ চলমান ঈদুল আজহা মেগা ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের ঈদ উদযাপনকে আরও আকর্ষণীয় করে তুলছে।

এই ক্যাম্পেইনে সৌভাগ্যবান ক্রেতারা জিতে নিচ্ছেন আকর্ষণীয় মেগা পুরস্কার ও ক্যাশব্যাক। এরই অংশ হিসেবে সম্প্রতি রাজধানীর উত্তরা সেন্টারপয়েন্টে অবস্থিত টেকনোর ফ্ল্যাগশিপ স্টোরে আয়োজন করা হয় বিশেষ ‘মেগা গিফটস গিভঅ্যাওয়ে’ অনুষ্ঠান।

অনুষ্ঠানে টেকনোর কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ক্যাম্পেইনের সৌভাগ্যবান বিজয়ীরা। বিশেষ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় তাদের অর্জিত পুরস্কার।

টেকনো ক্যামন ৫০ আলট্রা কিনে ঢাকার বাসাবোর মো. জামাল উদ্দিন জিতেছেন একটি ইলেকট্রিক বাইক, আর জয়পুরহাটের মি. নাসিম এই ক্যাম্পেইনের মাধ্যমে পেয়েছেন একটি ল্যাপটপ।

এছাড়াও পোভা কার্ভ ২ এবং ক্যামন ৫০ আলট্রা কেনা আরও অনেক ক্রেতা পেয়েছেন টেকনো বাডস, ব্যাকপ্যাক এবং অন্যান্য এআইওটি ডিভাইসসহ আকর্ষণীয় উপহার। টেকনোর ফ্ল্যাগশিপ স্টোরে নিজেদের বিশেষ ঈদ মুহূর্ত উদযাপন করেন বিজয়ীরা।

ক্যাম্পেইনটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ১ মে থেকে। এটি চলবে ঈদুল আজহা পর্যন্ত, ফলে আরও অনেক গ্রাহকের জন্য আকর্ষণীয় পুরস্কার ও ক্যাশব্যাক জিতে নেওয়ার সুযোগ থাকছে ক্যাম্পেইন শেষ হওয়া পর্যন্ত।

ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা টেকনো ক্যামন সিরিজ অথবা পোভা সিরিজের যেকোনো একটি স্মার্টফোন কিনে জিতে নিতে পারেন ইলেকট্রিক বাইক, ল্যাপটপ, টেকনোর এআইওটি পণ্য এবং সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়াও থাকছে টিডব্লিউএস ইয়ারবাড, স্মার্টওয়াচসহ আরও বিশেষ সব উপহার।

টেকনো গ্রাহকদের নিকটস্থ আউটলেটে গিয়ে নির্ধারিত ক্যামন সিরিজ অথবা পোভা সিরিজের স্মার্টফোন কিনে এই ঈদুল আজহায় পরবর্তী সৌভাগ্যবান বিজয়ী হওয়ার সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছে।

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন টেকনো বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট অথবা টেকনোর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফলো করুন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১০

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১১

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১২

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৪

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৫

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

১৬

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

১৭

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

১৮

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১৯

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

২০
X