কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৭:৫৪ এএম
আপডেট : ২০ জুলাই ২০২৬, ১০:২০ এএম
অনলাইন সংস্করণ

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন হামলার খবরের পর ইরানের দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিস্থিতি পর্যালোচনা করছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। রোববার সংস্থাটি জানিয়েছে, স্থাপনাটি এখনও নির্মাণাধীন এবং সেখানে কোনো পারমাণবিক উপাদান নেই।

শাফাক নিউজ জানায়, ইরান এর আগে ঘোষণা দেয় যে, দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি মার্কিন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এরপর ঘটনাটি মূল্যায়নের কথা জানায় জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ।

এর আগে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্মাণাধীন স্থাপনাসহ ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়টি বিবেচনা করেছিলেন। তবে এমন হামলা চালানো হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল তেহরান।

সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা টানা অষ্টম রাতের অভিযানে ইরানের উপকূলীয় নজরদারি ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা অবস্থান, সামুদ্রিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। সেন্টকমের দাবি, এসব স্থাপনার কিছু ১৭ জুলাই জর্ডানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার হামলার সঙ্গে জড়িত ছিল।

অন্যদিকে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা পাল্টা প্রতিক্রিয়ায় কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ড্রোন হামলা চালিয়েছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

শোকেরও ছুটি নেই

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১০

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১১

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১২

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৩

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৪

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৫

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৬

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৭

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

১৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৯

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

২০
X