কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৮:৪০ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৬, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য তিন মাসের অতিরিক্ত কোনো খরচ ছাড়াই নিয়ে আসছে গুগল এআই প্লাস।

এর মাধ্যমে টেকনোর ব্যবহারকারীরা গুগলের কিছু সর্বাধুনিক এআই-নির্ভর টুলস এবং প্রিমিয়াম সেবা গ্রহণের সুযোগ পাবেন, যা দৈনন্দিন কর্মক্ষমতা, সৃজনশীলতা এবং যোগাযোগকে আরও সাবলীল করার জন্য ডিজাইন করা হয়েছে।

এই অফারের মাধ্যমে নির্বাচিত ব্যবহারকারীরা গুগলের প্রিমিয়াম এআই ফিচারগুলো উপভোগ করতে পারবেন, যার মধ্যে রয়েছে ২ টেরাবাইট ক্লাউড স্টোরেজ, জিমেইলে জেমিনি এআই ইন্টিগ্রেশন, ন্যানো ব্যানানা ২-এর সাহায্যে উন্নত এআই-পাওয়ারড ইমেজ তৈরি ও এডিটিং এবং নিজের পছন্দ অনুযায়ী স্মার্ট পড়াশোনার ক্ষেত্রে জেমিনি ও নোটবুকএলএম ব্যবহারের সুযোগ। এই উদ্যোগটি দেখাচ্ছে যে টেকনো হার্ডওয়্যারের বাইরে গিয়ে ব্যবহারকারীদের প্রতিদিনের জীবনে কার্যকর সুবিধা দেয়।

এই অফারটির মধ্যে রয়েছে টেকনোর ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো, যার মধ্যে আছে ক্যামন ৫০ আলট্রা ৫জি, ক্যামন ৫০, পোভা কার্ভ ২ ৫জি, স্পার্ক ৫০ ৫জি, স্পার্ক ৫০ এবং স্পার্ক গো ৩, যেগুলো বাংলাদেশের গ্রাহকদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

১৪ মে থেকে, যোগ্য গ্রাহকরা একটি সাধারণ ওটিএ আপডেটের মাধ্যমে এই অফারটি কাজে লাগাতে পারবেন এবং তাদের ফ্রি ট্রায়াল দাবি করার জন্য জেমিনি অ্যাপ বা গুগল ওয়ান অ্যাপ অ্যাক্সেস করতে পারবেন।

বিশ্বব্যাপী টেকনো এআই নিজেকে উদ্ভাবনে, এমডব্লিউসি ২০২৬-সহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রদর্শিত অংশীদারিত্ব এবং ইকোসিস্টেমের উন্নয়নের একটি অন্যতম প্রধান পক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করে চলছে। বাংলাদেশে এই গুগল এআই প্লাস অফারটি নিয়ে আসার মাধ্যমে স্থানীয় ব্যবহারকারীরা যাতে বিশ্বসেরা প্রযুক্তির অভিজ্ঞতা লাভ করতে পারেন, কোম্পানিটি মূলত সেই প্রতিশ্রুতিকেই তুলে ধরেছে।

এই অফারটি বাংলাদেশে নির্দিষ্ট টেকনো ব্যবহারকারীদের জন্য সময়ের জন্য এই অফারটি অ্যাক্টিভ করতে পারবেন। ব্যবহারকারীরা টেকনো বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট এর মাধ্যমে অথবা টেকনো বাংলাদেশের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর মাধ্যমে আরও বিস্তারিত জানতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১১

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১২

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৩

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৪

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৫

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৬

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৭

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

২০
X