কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৬, ০১:৪১ এএম
অনলাইন সংস্করণ

কৃষকদের সুবিধা দিতে এসএএফ বাংলাদেশ ও নাবিল গ্রুপের সমঝোতা স্মারক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ক্ষুদ্র কৃষকদের জন্য অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু সহনশীল ও বাজারমুখী কৃষিভিত্তিক মূল্যশৃঙ্খল (ভ্যালুচেইন) শক্তিশালী করতে সাসটেইনেবল অ্যাগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশ (এসএএফ বাংলাদেশ) ও নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এনজিআই) প্রতিষ্ঠান নাবা ক্রপ কেয়ার লিমিটেড ও ইন্না অ্যাগ্রোটেক লিমিটেডের মধ্যে সম্প্রতি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

অনুষ্ঠানে নাবিল গ্রুপের পক্ষে নাবিল গ্রুপের পরিচালক ও ইন্না অ্যাগ্রোটেকের চেয়ারম্যান ইসরাত জাহান ও এসএএফের নির্বাহী পরিচালক ফরহাদ জামিল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

এই অংশীদারত্ব ইন্ট্রোডিউসিং ওয়াটার ইফিশিয়েন্ট টেকনোলজিস ইন দ্য বারিন্দ ট্র্যাক প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত হয়েছে, যা ২০৩০ ওয়াটার রিসোর্সেস গ্রুপের সহায়তায় এবং দ্য কোকাকোলা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় বাস্তবায়িত হচ্ছে।

সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হলো বাজার সংযোগ বৃদ্ধি, জলবায়ু–স্মার্ট ও পানি–সাশ্রয়ী কৃষি প্রযুক্তির প্রসার ও এসএএফ বাংলাদেশের উদ্ভাবিত ফার্মারস হাব মডেলের মাধ্যমে আলু ও উচ্চমূল্যের ফসল উৎপাদনকারী কৃষকদের জন্য টেকসই বাণিজ্যিক সংযোগ স্থাপন করা।

অনুষ্ঠানে এনজিআই ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, নাবিল গ্রুপের বহুমুখী ব্যবসায়িক কার্যক্রম ফার্মারস হাব প্ল্যাটফর্মের মাধ্যমে এসএএফ বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার ব্যাপক সম্ভাবনা সৃষ্টি করেছে, যা কৃষিভিত্তিক ব্যবসা সম্প্রসারণ ও বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইন্না অ্যাগ্রোটেকের চেয়ারম্যান ইসরাত জাহান বলেন, এসএএফ বাংলাদেশ ও এনজিআইয়ের এই যৌথ উদ্যোগ কৃষক ও কৃষিভিত্তিক ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে।

এসএএফ বাংলাদেশের নির্বাহী পরিচালক ফরহাদ জামিল বলেন, এসএএফ বাংলাদেশ কৃষি উন্নয়নে কাজ করছে, বিশেষ করে কৃষকদের প্রযুক্তিগত জ্ঞানের সীমাবদ্ধতা ও মানসম্মত কৃষি উপকরণের অভাব দূরীকরণে। তিনি জানান, ফার্মারস হাব মডেলটি কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং একটি সংগঠিত বিপণনব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলো সরাসরি সংগঠিত কৃষক গোষ্ঠী থেকে কৃষিপণ্য সংগ্রহ করতে পারে।

এ ছাড়া অনুষ্ঠানে এসএএফ বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, আশরাফুল ইসলাম প্রধান, ফুরহানুল হক ও শহীদুল ইসলাম। আর এনজিআইয়ের পক্ষে উপস্থিত ছিলেন সৈয়দ শহীদুল আলম, মো. আখতারুজ্জামান, কেবিডি এরশাদুল আলম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

বিয়ের পর জীবনসঙ্গী নিয়ে দীপ্তি চৌধুরীর ফেসবুক পোস্ট

পদ্মায় বাস ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

আইইউবিএটির সামার ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

‘ভাগ্য সংবিধানের হাতে ছেড়ে দিলাম’, ভারতে আসছেন সিজেপির প্রতিষ্ঠাতা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে বসুন্ধরা ট্রেনিং সেন্টার

খাল নিয়ে আ.লীগ, বিএনপি ও জামায়াতের সংঘর্ষ

আর্জেন্টিনা সমর্থকদের জন্য ফ্রি চিকিৎসা ও বিশেষ ছাড় ঘোষণা চিকিৎসকের

১০

ইসরায়েলি বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল

১১

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন

১২

ঈশ্বরদীর লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হবে : বাণিজ্যমন্ত্রী

১৩

কেন্দ্রীয় যুবদলকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের র‍্যালি

১৪

চলতি মাসেই ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব গ্রহণ করবেন দীনেশ ত্রিবেদী

১৫

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ / সবুজ পরিবেশ, নিরাপদ কৃষি ও সমৃদ্ধ বাংলাদেশই আমাদের প্রত্যাশা

১৬

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, ৫ দিনের রিমান্ডে দুই আসামি

১৭

বাংলাদেশে ১৫ বছর পর ওয়ানডে খেলতে এলো অস্ট্রেলিয়া

১৮

সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার

১৯

ব্রাজিলের বিখ্যাত ভবিষ্যৎদ্রষ্টার মতে এবার বিশ্বকাপ জিতবে পর্তুগাল

২০
X