কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে নাবিল গ্রুপের খাদ্য সহায়তা

নাবিল গ্রুপের খাদ্য সহায়তা। ছবি : সৌজন্য
নাবিল গ্রুপের খাদ্য সহায়তা। ছবি : সৌজন্য

চাঁপাইনবাবগঞ্জে বন্যা দুর্গতদের মাঝেখাদ্য সহায়তা দিয়েছে নাবিল গ্রুপ। জেলার চর আলাতুলি এলাকায় এ সহায়তা দেওয়া হয়েছে।

রোববার (১৭ আগস্ট) নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জনসংযোগ ব্যবস্থাপক মো. বদরুদ্দোজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পদ্মা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় সৃষ্ট বন্যায় রাজশাহীর গোদাগাড়ী, পবা ও চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলসমূহে মানুষের জীবন মানবেতর হয়ে পড়েছে। দুর্গত এলাকার মানুষের দুর্দশা লাঘবে দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও কৃষিবিদ আমিনুল ইসলাম ২০ হাজার প্যাকেট খাদ্য সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। এর অংশ হিসেবে রোববার চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চর আলাতুলি এলাকায় বন্যা দুর্গত মানুষের মাঝে নাবিল গ্রুপের উদ্যোগে চাল, ডাল, তেল, আলু ইত্যাদি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রায় ২ শতাধিক পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের পরিচালক মামুনুর রশিদ এবং জিএম এডমিন মোহাম্মাদ তৌফিক উজ জামান, সাপ্লাই চেইন বিভাগের সিনিয়র ম্যানেজার শরীফ আল হাসান, সিকিউরিটি ইনচার্জ মো. কামরুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ কৃষিভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ সর্বদা দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X